বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১২:০৮ অপরাহ্ন
শিরোনাম
উপমহাদেশের প্রভাবশালী ১০ সুফি সাধক রাজধানীতে ২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে গ্রেফতার ৪৬৬ প্রতারণা মামলায় সালমান খানকে আদালতে তলব কোটি টাকার মৃত্যু ভাতার লোভে সেনাদের বিয়ে, সামনে এলো চাঞ্চল্যকর অভিযোগ ঢাকা সফরের শেষ দিনে লালবাগ কেল্লা ঘুরে দেখলেন মার্কিন নৌ কমান্ডার দুপুরের মধ্যে ঢাকায় বজ্রসহ বৃষ্টির শঙ্কা যুক্তরাষ্ট্র পাশে থাকুক বা না থাকুক, ইরানে একক সামরিক পদক্ষেপের ইঙ্গিত নেতানিয়াহুর হিরোশিমা-নাগাসাকি হামলার ৮১ বছর: বর্তমান বিশ্বে পারমাণবিক পরিস্থিতি কি? বৃষ্টিতে ভেসে গেল ম্যাচ, সরাসরি বিশ্বকাপের স্বপ্নও শেষ আয়ারল্যান্ডের সূচকের উত্থানে পুঁজিবাজারে চলছে লেনদেন

সালমানের শত্রুর প্রশংসায় ঐশ্বর্যের সাবেক প্রেমিক বিবেক

Reporter Name
  • Update Time : বুধবার, ১৬ অক্টোবর, ২০২৪
  • ৬২ Time View

বিনোদন ডেস্ক : বাবা সিদ্দিকিকে হত্যার দায় স্বীকার করেছে ভারতের প্রভাবশালী গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই গোষ্ঠীর সদস্যরা। গোষ্ঠীটির এখন মূল নিশানায় রয়েছে বলিউড ভাইজান সালমান খান। বারবার ভাইজানকে খুনের হুমকি দেওয়া হয়েছে। এমনকি অভিনেতার ঘনিষ্ঠদের ওপরেও হামলা হতে পারে বলে হুমকি এসেছিল। তাই সালমান ঘনিষ্ঠ হওয়ার কারণেই বাবা সিদ্দিকির এই পরিণতি বলে মনে করা হচ্ছে। 

শোনা যাচ্ছে, বাবা সিদ্দিকির মৃত্যুর পর আরও আঁটসাঁট করা হয়েছে সালমানের নিরাপত্তা। সালমানের নিরাপত্তা নিয়ে সবাই যখন উদ্বিগ্ন তখন বিষ্ণোই গোষ্ঠীর প্রশংসায় পঞ্চমুখ বিবেক ওবেরয়ের একটি ভিডিও ভাইরাল হয়েছে। ২০০২ সালে সালমান-ঐশ্বরিয়ার সম্পর্ক ভাঙে যায়। শোনা যায়, তারপরেই অভিনেতা বিবেক ওবেরয়ের সঙ্গে সম্পর্কে জড়ান অভিনেত্রী। এরপরই নাকি সালমানের রোষের মুখে পড়তে হয় বিবেককে। 

ঐশ্বরিয়াকে নিয়েই বিবেকের সঙ্গে এক সাংবাদিক সম্মেলনে কথা কাটাকাটি হয় সালমানের। সে সময় বিবেক জানিয়েছিলেন, সালমান নাকি তাকে হুমকিও দিয়েছিলেন। যদিও বিবেকের সঙ্গেও ঐশ্বরিয়ার সম্পর্ক স্থায়ী হয়নি। ২০০৭ সালে অভিনেতা অভিষেক বচ্চনের সঙ্গে বিয়ে হয় ঐশ্বরিয়ার। কিন্তু বিবেকের সঙ্গে সালমানের কলহ প্রায় সর্বজনবিদিত। মাঝে অনেকগুলো বছর পেরিয়ে গেছে।

সালমানের কাছে ক্ষমা চেয়েছেন বিবেক। তবে এসব ঘটনার পর বেশ কয়েক বছর আগে বিষ্ণোই গোষ্ঠীর প্রশংসায় পঞ্চমুখ হন বিবেক। এবার সমাজিক মাধ্যমে ভাইরাল হল সেই ভিডিওটি। 

সেখানে বিবেক বলেছেন, গোটা পৃথিবীতে বিষ্ণোই গোষ্ঠীর মতো মানুষ পাওয়া যাবে না। আমরা আমাদের সন্তানকে গরুর দুধ খাওয়াই। তারা হরিণ মারা গেলে তার সন্তানকে বুকে করে আগলে রেখে দুধ পান করান। বিবেকের এই ভিডিও ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে নেট দুনিয়ায়। কেউ মন্তব্য করেছেন, শত্রুর শত্রু হল বন্ধু। কেউ লিখেছেন, ভালই সুযোগ নিয়ে আগুনে ঘি ঢালছেন।

কিউএনবি/আয়শা/১৬ অক্টোবর ২০২৪,/দুপুর ২:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit