রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
‘পাঁচ মাসে গণতান্ত্রিক পুনর্গঠন ও অর্থনৈতিক খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে সরকার’ হালান্ডদের বিপক্ষে বাজি হেরে হাডসন নদীতে নৌকা বাইলেন রুনি ভারতের ৭২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার: সেরা অভিনেতা-অভিনেত্রীসহ বিজয়ীদের পুরো তালিকা পাল্টা হামলায় ইরান কী করতে পারে, তার উদাহরণ কুয়েত : বিশ্লেষণ অগ্নিকাণ্ডে দম্পতির সঙ্গে পুড়ে মারা গেল ৭৩টি বিড়াল ইরান কেন এবার জর্ডানকে টার্গেট করল? আপ্লুত মেসি, ইনস্টা-ভিডিওতে কি বার্তা দিলেন? আগস্টে ‘প্রবাসী কার্ড’ প্রকল্পের কাজ চালু করবে সরকার সেই দুঃখ গাঁথা অমরত্বের তুলিতে মুছবার সুযোগ লিও’র সামনে সংঘাত-অভ্যুত্থান গুঞ্জনের মধ্যে ইরানি নেতাদের ওপর চড়াও কট্টরপন্থিরা

বাঘাইহাট জোনের উদ্যােগে বন্যাদুর্গতদের পুনর্বাসনের জন্য আর্থিক সহায়তা প্রদান

জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি
  • Update Time : বুধবার, ১৬ অক্টোবর, ২০২৪
  • ৮৭ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : পাহাড়ে শান্তি সম্প্রীতি উন্নয়নে বাংলাদেশ সেনাবাহিনী খাগড়াছড়ি রিজিয়ন এর আওতায় প্রতিটি সেনাজোন আন্তরিকতার সহিত কাজ করে যাচ্ছে।তারই ধারাবাহিকতায় বন্যাদুর্গতদের পুনর্বাসনের জন্য আর্থিক সহায়তা প্রদান করে বাংলাদেশ সেনাবাহিনী,বাঘাইহাট ৬ ইস্ট বেঙ্গল জোন।বুধবার (১৬ অক্টোবর )  বাঘাইহাট জোনের উদ্যোগে সাজেক ইউনিয়ন এবং বঙ্গলতুলী ইউনিয়নের কয়েকটি গ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত অর্ধ-শতাধিক পরিবারের মাঝে আর্থিক অনুদান প্রদান করেছেন  ৬-ইস্ট বেঙ্গল বাঘাইহাট জোনের জোন অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ খায়রুল আমিন পিএসসি।
এসময়  বাঘাইহাট জোন উপ-অধিনায়ক মেজর ফয়সাল আমির মোহাম্মদ তারেক, পিএসসি স্থানীয় চেয়ারম্যান, মেম্বার, বাঘাইহাট কাঠ মালিক সমিতির সভাপতি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।প্রধান অতিথির বক্তব্যে ৬-ইস্ট বেঙ্গল জোনের জোন অধিনায়ক লেঃকর্ণেল মোঃখায়রুল আমিন পিএসসি, বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত দুস্থ, গরিব ও অসহায় মানুষদের পাশে থাকতে পেড়ে আমরা খুবই আনন্দিত।
বাংলাদেশ সেনাবাহিনী তথা বাঘাইহাট জোন সব সময় দেশের এবং দেশের মানুষের কল্যানের জন্য মানুষের পাশে থাকবে। এই এলাকার সকল মানুষের বিভিন্ন দুর্যোগের সময় মানুষের পাশে থেকে শান্তি-শৃঙ্খলা রক্ষায় নিরাপত্তা প্রদানের পাশাপাশি, উন্নয়ন মূলক  অবকাঠামোর লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনী বাঘাইহাট জোনের পক্ষ থেকে ভবিষ্যতে এ ধরণের সাহায্য-সহযোগিতা অব্যাহত থাকবে বলে তিনি আশ্বাস দেন।সেনাবাহিনীর আর্থিক সহায়তা ও নিরাপত্তার আশ্বাস পেয়ে উপস্থিত ব্যক্তিবর্গ সন্তুষ্টি প্রকাশ করেন।
কিউএনবি/অনিমা/১৬ অক্টোবর ২০২৪,/দুপুর ১:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit