বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৯:০২ পূর্বাহ্ন
শিরোনাম
প্রতিবন্ধী শিশুদের পুনর্বাসনে ২২ জেলায় হচ্ছে ‘শিশু স্বর্গ’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী রাজু হত্যা মামলায় সাবেক এমপি মোশতাক রুহী ৪ দিনের রিমান্ডে রোহিঙ্গা সংকটে টেকসই প্রত্যাবাসনে আন্তর্জাতিক উদ্যোগের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ফেডারেশন কাপে দারুণ শুরু বসুন্ধরা কিংসের রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে আরও জোরালো ভূমিকা রাখতে চায় ভারত বন্ধুদের সঙ্গে না পেরে ভিন্ন চেষ্টা, ‘গোপন প্রতিভা’ ফাঁস করলেন জাহ্নবী আদালত থেকে পালালেন আসামি, কনস্টেবল বরখাস্ত গোপালগঞ্জে মানব পাচার চক্রের অন্যতম হোতা রঞ্জন মন্ডল গ্রেপ্তার সাংবিধানিকভাবে দায়মুক্তি পাচ্ছেন জুলাইযোদ্ধারা: স্বরাষ্ট্রমন্ত্রী আগস্ট থেকে ইয়েমেনে বাস্তুচ্যুত ১ লাখ ৩০ হাজারের বেশি মানুষ

আশুলিয়ায় ফ্ল্যাটে যুবককে কুপিয়ে হত্যা

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি ।
  • Update Time : শনিবার, ১২ অক্টোবর, ২০২৪
  • ৬৫ Time View
আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : আশুলিয়ায় একটি ফ্ল্যাটে যুবককে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এসময় আহত হয়েছে আরও এক জন। নিহতের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় অভিযুক্ত মতিন পলাতক রয়েছে। শনিবার সকালে আশুলিয়ার উত্তর গাজীরচট এলাকার টুকু ভুইয়ার মালিকানাধীন একটি ভবনের ৩য় তলার একটি ফ্ল্যাট থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়। নিহত রাসেল (৩০) সিরাজগঞ্জ জেলার বেলকুচি থানার গারামাসি এলাকার বাবুল সরকারের ছেলে। এ ঘটনায় আহত শহিদুল সম্পর্কে রাসেলের খালু। শহীদুল দীর্ঘদিন ধরে আশুলিয়ার উত্তর গাজীরচট এলাকায় পরিবারসহ ভাড়া বাসায় থাকতো। নিহতের পরিবার ও পুলিশ জানায়, নিহত রাসেলের ছোট ভাই মাসুদ রানাকে সরকারি চাকরি দেওয়ার জন্য অভিযুক্ত মতিনকে নয় লক্ষ টাকা দেয়া হয়। কিন্তু মতিন চাকুরীর ব্যবস্থা না করে পলাতক থাকে। সম্প্রতি উত্তরা থেকে মতিনকে খুজে পায় রাসেল। পরে খালু শহিদুলের বাসায় নিয়ে আসে। এখানে তিন দিন একটা রুমে রাসেল ও মতিন মিলে থাকে এবং মতিন এর লোক টাকা নিয়ে আসবে বলে অপেক্ষা করতে থাকে।

আজ সকালে রাসেল ঘুমন্ত অবস্থায় থাকাকালে মতিন চাকু দিয়ে তার মাথায় আঘাত করলে রাসেল মারা যায়। রাসেলের খালু শহিদুল সকাল ছয়টার দিকে রুমে ঢুকতে গেলে তাকেও আঘাত করে পালিয়ে যায় মতিন। আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কামাল হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়ণাতদন্তে পাঠানো হয়েছে। অভিযুক্ত মতিনকে গ্রেফতারের চেষ্টা চলছে। 

 

 

কিউএনবি/আয়শা/১২ অক্টোবর ২০২৪,/বিকাল ৫:০২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit