বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
প্রতিবন্ধী শিশুদের পুনর্বাসনে ২২ জেলায় হচ্ছে ‘শিশু স্বর্গ’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী রাজু হত্যা মামলায় সাবেক এমপি মোশতাক রুহী ৪ দিনের রিমান্ডে রোহিঙ্গা সংকটে টেকসই প্রত্যাবাসনে আন্তর্জাতিক উদ্যোগের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ফেডারেশন কাপে দারুণ শুরু বসুন্ধরা কিংসের রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে আরও জোরালো ভূমিকা রাখতে চায় ভারত বন্ধুদের সঙ্গে না পেরে ভিন্ন চেষ্টা, ‘গোপন প্রতিভা’ ফাঁস করলেন জাহ্নবী আদালত থেকে পালালেন আসামি, কনস্টেবল বরখাস্ত গোপালগঞ্জে মানব পাচার চক্রের অন্যতম হোতা রঞ্জন মন্ডল গ্রেপ্তার সাংবিধানিকভাবে দায়মুক্তি পাচ্ছেন জুলাইযোদ্ধারা: স্বরাষ্ট্রমন্ত্রী আগস্ট থেকে ইয়েমেনে বাস্তুচ্যুত ১ লাখ ৩০ হাজারের বেশি মানুষ

দুর্গাপুরে নবমী তিথিতে দেশের একমাত্র কুমারী পূজা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : শনিবার, ১২ অক্টোবর, ২০২৪
  • ৯৪ Time View

তোবারক হোসেন খোকন দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : প্রতি বছরের মতো এবারো বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে এবং আনন্দঘন পরিবেশে নেত্রকোনার দুর্গাপুরে কুমারী পূজা অনুষ্ঠিত হয়েছে। শারদীয় দুর্গাপূজার মহা নবমীর দিন আজ শনিবার সকাল সাড়ে ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত পৌর শহরের কুল্লাগড়া রামকৃষ্ণ মিশন আশ্রমে এ পূজা অনুষ্ঠিত হয়।

শারদীয় দুর্গোৎসবের মহানবমীতে দেবী বন্দনার পাশাপাশি বিপুল আড়ম্বরে কুমারী পূজা উপলক্ষে কুল্লাগড়া রামকৃষ্ণ মিশনে ভক্ত, পূজারি ও দর্শনার্থীদের ভীড় নামে। সনাতন ধর্ম মতে, পৃথিবীর সবকিছুই দুর্গা মায়ের হাতে। তাই নবমীতে তিথিতে কুমারী বালিকাকে পবিত্র মেনে দেবীর আসনে বসিয়ে তাকে মাতৃরূপে পূজা করা হয়।

কুল্লাগড়া রামকৃষ্ণ আশ্রমের সাধারন সম্পাদক প্রভাত সাহা জানান, প্রতিষ্ঠাকালীন সময় থেকে মহাধুমধামে দূর্গাপূজার নবমী তিথিতে কুমারী পূজা চালু করেছিলেন স্বামী সুখাত্মানন্দজী মহারাজ। সেই থেকে আশ্রমে কুমারী পূজা হয়ে আসছে। প্রতি বছরের ন্যায় এ বছরও মহা নবমীতে কুমারী পূজা অনুষ্ঠিত হয়েছে। এতে অসংখ্যক ভক্তবৃন্দ অংশগ্রহণ করেন।

দুর্গাপুর পূজা উদযাপন পরিষদের সভাপতি এডভোকেট মানেশ সাহা বলেন, দুর্গাপুরে পৌর এলাকার কুল্লাগড়া রামকৃষ্ণ আশ্রমে কুমারী পূজা অনুষ্ঠিত হয়েছে। এবার দুর্গাপুর উপজেলায় ৬০ টি ম-পে অনুষ্ঠিত হচ্ছে শারদীয় দূর্গাপূজা। নানা উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে দুর্গাপুর উপজেলায় দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। পূজা শেষে আশ্রমের পক্ষ থেকে ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।

 

 

কিউএনবি/আয়শা/১২ অক্টোবর ২০২৪,/দুপুর ২:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit