বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন

মনিরামপুরে বিএনপির কেন্দ্রীয় নেতা অমিতের ত্রানসামগ্রি বিতরণ ও মন্দির পরিদর্শন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪
  • ৬৬ Time View

স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর) : বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত বৃহস্পতিবার যশোরের মনিরামপুর উপজেলার বন্যাকবলিত বিভিন্ন এলাকার মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ ও সনাতন ধর্মাবলম্বীদের সাথে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন।

এ দিন অনিন্দ্য ইসলাম অমিত প্রথমে মনিরামপুর উপজেলার শ্যামকুড় ইউনিয়নের চিনাটোলা বাজারে বন্যাদুর্গত মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেন। পরে তিনি চিনাটোলা বাজারের সার্বজনীন দুর্গা মন্দির পরিদর্শন শেষে সনাতন ধর্মাবলম্বীদের সাথে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন। পরে তিনি কুলটিয়া ইউনিয়নের পোড়াডাঙ্গা গ্রামের গাজীর মোড়ে ত্রাণ বিতরণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, যুগ্ম-আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন, সদস্য মোহাম্মদ মুছা, একে শরফুদ্দৌলা ছোটলু, মনিরামপুর উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট শহীদ ইকবাল হোসেন, যুগ্ম-আহ্বায়ক মফিজুর রহমান, অ্যাডভোকেট মকবুল ইসলাম, আসাদুজ্জামান মিন্টু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাই, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর বিশ্বাস, চিনাটোলা বাজারের সার্বজনীন দুর্গা মন্দিরের সভাপতি স্বপন কুমার মন্ডল, সাধারণ সম্পাদক দিলিপ কুমার কুন্ডু, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি প্রকৌশলী রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক মোস্তফা আমির ফয়সাল, জেলা ছাত্রদলের সভাপতি রাজিদুর রহমান সাগর, সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাপ্পি প্রমুখ।

 

 

কিউএনবি/আয়শা/১০ অক্টোবর ২০২৪,/সন্ধ্যা ৭:৩৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit