বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
প্রতিবন্ধী শিশুদের পুনর্বাসনে ২২ জেলায় হচ্ছে ‘শিশু স্বর্গ’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী রাজু হত্যা মামলায় সাবেক এমপি মোশতাক রুহী ৪ দিনের রিমান্ডে রোহিঙ্গা সংকটে টেকসই প্রত্যাবাসনে আন্তর্জাতিক উদ্যোগের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ফেডারেশন কাপে দারুণ শুরু বসুন্ধরা কিংসের রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে আরও জোরালো ভূমিকা রাখতে চায় ভারত বন্ধুদের সঙ্গে না পেরে ভিন্ন চেষ্টা, ‘গোপন প্রতিভা’ ফাঁস করলেন জাহ্নবী আদালত থেকে পালালেন আসামি, কনস্টেবল বরখাস্ত গোপালগঞ্জে মানব পাচার চক্রের অন্যতম হোতা রঞ্জন মন্ডল গ্রেপ্তার সাংবিধানিকভাবে দায়মুক্তি পাচ্ছেন জুলাইযোদ্ধারা: স্বরাষ্ট্রমন্ত্রী আগস্ট থেকে ইয়েমেনে বাস্তুচ্যুত ১ লাখ ৩০ হাজারের বেশি মানুষ

দুর্গাপুরে বিএনপির নামে ফেসবুক আইডিতে অপপ্রচারের অভিযোগ

তোবারক হোসেন খোকন,দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনধি
  • Update Time : বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪
  • ৯২ Time View

তোবারক হোসেন খোকন,দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুর উপজেলা বিএনপির নামে ভুয়া ফেসবুক আইডি খুলে অপপ্রচার চালানোর অভিযোগ উঠেছে। এ নিয়ে বৃহস্পতিবার (১০ অক্টোবর) দুপুরে দুর্গাপুর থানায় জিডি করেছেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব জামাল উদ্দিন মাষ্টার। পরে স্থানীয় সাংবাদিকদের উপজেলা বিএনপির আহবায়ক জহিরুল আলম ভূইয়া ও সদস্য সচিব আব্দুল আওয়াল এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

প্রেসবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির দুর্গাপুর উপজেলার নামে ফেসবুক আইডি বা কোন পেইজ নেই। গত কয়েকদিন যাবত কেন্দ্রীয় বিএনপির আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামালের ছবি ব্যবহার করে দুর্গাপুর উপজেলা বিএনপির নামে একটি ফেসবুকে আইডি খুলে বিভিন্ন সামাজিক এবং হিন্দু ধর্মালম্বীদের শারদীয় দুর্গাপুজা নিয়ে অপপ্রচার চালাচ্ছে। যাহা সাম্প্রদায়িক সম্প্রতি এবং সামাজিক ও রাজনৈতিক স্থিতিশীলতা বিনষ্ট করার ষড়যন্ত্র।

দুর্গাপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব জামাল উদ্দিন মাষ্টার বলেন, যেহেতু দুর্গাপুর উপজেলা বিএনপির অফিসিয়াল ফেসবুক আইডি বা কোন পেইজ নেই সুতরাং কোনো অপপ্রচার বা দলীয় ভাবমূর্তি ক্ষুন্ন ও জনমনে বিভ্রান্তি সৃষ্টি হয় এ রকম ফেসবুক আইডি ও পেইজ এর অপপ্রচারের দায় উপজেলা বিএনপি নিবে না। এ নিয়ে দুর্গাপুর উপজেলা বিএনপির পক্ষ থেকে ভুয়া আইডির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য আমি দুর্গাপুর থানায় জিডি করেছি। সেইসাথে সকল নেতাকর্মীদের সজাক থাকতে আহবান জানিয়েছেন তিনি।

কিউএনবি/অনিমা/১০ অক্টোবর ২০২৪,/বিকাল ৫:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit