বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন
শিরোনাম
হামের টিকা ইস্যুতে দায়ীদের জবাব দিতে হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী খানজাহান আলীর মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ঘরোয়া ক্রিকেটে রিজওয়ানের দুর্দান্ত প্রত্যাবর্তন কাফু বললেন, ‘নেইমার গর্বিত উত্তরাধিকার রেখে যাচ্ছেন’ গাজায় হাজারো অঙ্গহানি শিশুর চিকিৎসায় ইসরায়েলের বাধা সাফ চ্যাম্পিয়নশিপের ৬ দলে আছেন যারা দুর্গাপুরে বিজিবির অভিযানে ভারতীয় কম্বল জব্দ ‘নিজের মামাকেই বিয়ে করতে হয়েছিল’, তিক্ত অভিজ্ঞতার কথা জানালেন অভিনেত্রী

যে সময় মুআনাকা করা সুন্নত

Reporter Name
  • Update Time : বুধবার, ৯ অক্টোবর, ২০২৪
  • ৭৮ Time View

ডেস্ক নিউজ : হজরত আনাস (রা.) বলেন, এক ব্যক্তি বলল, হে আল্লাহর রসুল, আমাদের কেউ তার ভাইয়ের সাথে বা বন্ধুর সাথে সাক্ষাৎ করলে তার সামনে কি মাথা নত করবে? তিনি বললেন, না। সে বলল, তাহলে কি তাকে জড়িয়ে ধরে চুমো খাবে? তিনি বললেন, না। সে বলল, তাহলে কি তার হাত ধরে তার সঙ্গে মুসাফাহা করবে? তিনি বললেন, হ্যাঁ। (তিরমিজি ২৭২৮)

খুব কাছের কেউ দীর্ঘ সফর থেকে ফিরে এলে বা দীর্ঘদিন পর দেখা হলে মুআনাকা বা কোলাকুলি করা যেতে পারে। হাদিসে এসেছে, হজরত জায়েদ (রা.) সফর থেকে ফিরে এলে নবীজি (স.) তার সাথে মুআনাকা করেছিলেন।
হজরত আয়েশা (রা.) বলেন, জায়েদ ইবনে হারেসা মদিনায় এলেন। এ সময় আল্লাহর রসুল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘরে ছিলেন। জায়েদ ইবনে হারেসা (রা.) এসে ঘরের দরজায় আওয়াজ করলে আল্লাহর রসুল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খালি গায়ে চাদর টানতে টানতে তার কাছে গেলেন। (আয়েশা (রা.) বলেন) আল্লাহর কসম! আমি তাকে এর পূর্বে বা পরে কখনো খালি গায়ে (জনসমক্ষে যেতে) দেখিনি। রসুলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জড়িয়ে ধরলেন ও চুমু খেলেন। (তিরমিজি ২৭৩২)
সাহাবিদের মধ্যেও মুআনাকার প্রচলন ছিল। হজরত আনাস (রা.) বলেন, নবীজির (সা.) সাহাবিরা পরস্পর মিলিত হলে মুসাফাহা করতেন। আর কোনো সফর থেকে ফিরলে মুআনাকা করতেন। (আলমু’জামুল কাবির লিততাবরানি ৯৭) সাধারণভাবে সালাম ও মুসাফাহাই সাক্ষাতের সুন্নত। নবীজি (স.) বেশি বেশি সালাম দিতে বলেছেন। সালাম মুসলমানদের পারস্পরিক সৌহার্দ্য ও ভালোবাসা বাড়ায়। নবিজি (সা.) বলেন,

সেই সত্তার কসম যার হাতে আমার প্রাণ! আপনারা মুমিন না হলে জান্নাতে প্রবেশ করতে পারবেন না আর পরস্পরে সৌহার্দ্য ও ভালোবাসা না রেখে আপনারা মুমিন হতে পারবেন না। আমি আপনাদের এমন কাজের কথা বলছি যা আপনাদের পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধি করবে, নিজেদের মধ্যে বেশি বেশি সালাম আদান-প্রদান করুন! (মুসলিম ২০৩)

মুসাফাহার ফজিলত সম্পর্কে আনাস (রা.) থেকে বর্ণিত রয়েছে, নবীজি সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন দুজন মুসলিমের সাক্ষাৎ হয় এবং তারা পরস্পর হাত মিলায় আল্লাহ তাআলার ওপর তাদের এই হক জন্মে যে, আল্লাহ তাদের দোয়া কবুল করবেন এবং তাদের হাতগুলো পৃথক হওয়ার আগেই তাদেরকে ক্ষমা করে দেবেন। (মুসনাদে আহমদ ১২৪৫১)

ঈদের নামাজের পর মুআনাকা করা কি বিদআত?

আমাদের দেশে ঈদের নামাজের পরে, বিয়ের মজলিসে আকদের পরে বা ফরজ নামাজের পরে মুআনাকা করার প্রচলন আছে। এ সময়গুলোতে মুআনাকার প্রচলনের কোনো ভিত্তি পাওয়া যায় না। তবে কেউ যদি ঈদের নামাজের পর পরস্পর এমন কারও সাথে সাক্ষাৎ করেন যার সাথে অনেকদিন পরে দেখা হয়েছে তাহলে মুআনাকা করা যাবে। এছাড়া এটা যদি ঈদের দিনের আমল মনে করে তাহলে তা বিদআত বলেছেন ওলামায়ে কেরাম।

 

 

কিউএনবি/আয়শা/০৯ অক্টোবর ২০২৪,/রাত ১১:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit