বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১১:৪০ অপরাহ্ন
শিরোনাম
খালেদা জিয়া কখনো গণতন্ত্র এবং স্বাধীনতার প্রশ্নে আপস করেননি : মির্জা ফখরুল চৌগাছায় এক কৃষক ১০ দিন ধরে নিখোঁজ, সন্ধান পেতে থানায় জিডি “স্বামীর ন্যায্য অধিকার দাবিতে নেত্রকোনায় সংবাদ সম্মেলন” বাবরের না থাকা ভুগিয়েছে পাকিস্তানকে, মন্তব্য সাবেক তারকাদের ধানের শীষে ভোট দেয়ায় ‘মাশুল’ গুনছেন হতদরিদ্ররা! ফুলবাড়ীতে ভিজিএফ চাল বিতরণে বঞ্চনার শিকার বিএনপি সমর্থকরা॥ বীরমুক্তিযোদ্ধার মৃত্যুতে উপজেলা প্রশাসনের শ্রদ্ধাঞ্জলী॥ চৌগাছায় মাদক সম্রাট ইসমাইলের ডেরাই সন্ধ্যা নামলেই বসে জুয়ার আসর, প্রতিকার চেয়ে এলাকাবাসীর থানায় অভিযোগ বাংলাদেশ, ভারতসহ ১৬ দেশের বিরুদ্ধে বাণিজ্য তদন্ত শুরু যুক্তরাষ্ট্রের সংসদের কার্য উপদেষ্টা কমিটি গঠন, আছেন যারা সংসদে বিশেষ অধিকার সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন, নেতৃত্বে যারা

ইহকাল ও পরকালে নিরাপদ থাকতে যে দোয়া পড়বেন

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫
  • ১১৬ Time View

ডেস্ক নিউজ : মুফতি আবদুল্লাহ তামিম

اَللّٰهُمَّ إِنِّيْۤ أَسْأَلُكَ الْعَفْوَ وَالْعَافِيَةَ فِيْ دِيْنِيْ وَدُنْيَايَ وَأَهْلِيْ وَمَالِيْ. اَللّٰهُمَّ اسْتُرْ عَوْرَاتِيْ وَاۤمِنْ رَوْعَاتِيْ. اَللّٰهُمَّ احْفَظْنِيْ مِنْۢ بَيْنِ يَدَيَّ وَمِنْ خَلْفِيْ، وَعَنْ يَّمِيْنِيْ وَعَنْ شِمَالِيْ وَمِنْ فَوْقِيْ، وَأَعُوْذُ بِعَظَمَتِكَ أَنْ أُغْتَالَ مِنْ تَحْتِيْ .
 
ইয়া আল্লাহ! আপনার কাছে প্রার্থনা করি ক্ষমা ও নিরাপত্তা আমার দ্বীনের জন্য, দুনিয়ার জন্য, পরিজন ও সম্পদের জন্য। ইয়া আল্লাহ! আমার দোষ আবৃত করুন এবং ভীতিকে নিরাপত্তার দ্বারা বদলে দিন। 
 
ইয়া আল্লাহ! আমাকে রক্ষা করুন আমার সামনে থেকে, পিছন থেকে, ডান থেকে, বাম থেকে এবং উপর থেকে (অর্থাৎ সম্ভাব্য সকল দিক থেকে)। আর আপনার বড়ত্বের দোহাই, আমি আশ্রয় চাই অতর্কিত নীচের দিক হতে আক্রান্ত হওয়া থেকে (অর্থাৎ দুনিয়া-আখিরাতের কোথাও যেন অতর্কিত শাস্তি ও বিপদের মুখোমুখি না হই)।৯৩
 
إِنِّىْ أَسْأَلُكَ الْعَفْوَ وَالْعَافِيَةَ দুনিয়া ও আখিরাত উভয় জীবনে আল্লাহর ক্ষমা ও নিরাপত্তা প্রয়োজন। এটা ইহজাগতিকতায় বিশ্বাসীদের মূর্খতা যে, তারা শুধু পার্থিব শান্তি কামনা করে আর শাশ্বত ভবিষ্যতকে সম্পূর্ণ ভুলে থাকে। 
 
এর বিপরীতে ‘চরম’ দ্বীনদার শ্রেণীর বৈশিষ্ট্য হচ্ছে এ জগতের সাথে সব রকমের সম্পর্ক রেখেও শান্তি ও সহজতার চিন্তামাত্রকেও ‘নিষিদ্ধফল’ মনে করে। শরীয়তের সুন্দর ও সঠিক এবং সর্বজন-উপযোগী ও ভারসাম্যপূর্ণ শিক্ষা হচ্ছে বর্তমান ও ভবিষ্যত এবং আগত ও অনাগত উভয়ের সম্মিলনের শিক্ষা। وَأَهْلِىْ وَمَالِىْ (সম্পদ ও পরিজনের জন্য) সম্পদ ও পরিজন অতিবড় দীনদারের পক্ষেও অবহেলার বিষয় নয়, কল্যাণ ও প্রাচুর্য নিঃসন্দেহে কাম্য বস্তু।

 

 

কিউএনবি/আয়শা/১৭ অক্টোবর ২০২৫,/রাত ১০:১৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit