রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
আগামী মাসেই শুরু হবে বাংলা কিউআরে ব্যক্তি থেকে ব্যক্তি লেনদেন: গভর্নর উন্নয়নে গুরুত্ব পাবে সব উপজেলা: এলজিআরডি মন্ত্রী ব্যাংক খাত পুনর্গঠনে বছরে ৬০ হাজার কোটি টাকা প্রয়োজন: গভর্নর রোনালদোকে নিষিদ্ধ করল পর্তুগাল হরমুজ খুললেও কাটছে না জ্বালানি সংকট, কবে কমবে পেট্রল-ডিজেলের দাম? স্ত্রীর থেকে আলাদা ৩৫ বছর, কেন আইনি বিচ্ছেদে যাননি নানা পাটেকর? ‘প্রিয় প্রধানমন্ত্রী আম্বানি, আপনিই ভারতের আসল বস’, আম্বানিকে খোঁচা মাস্কের ১৭০ কি. মি বেগে যুক্তরাষ্ট্রে আঘাত হানল হ্যারিকেন ইসাইয়াস ‘কখনো ক্ষমা চাননি’, নানা পাটেকরকে নিয়ে ফের মুখ খুললেন তনুশ্রী ‘মিস্টার মোদি যা খুশি করুন, আপনাকে আমরা ঘিরে ফেলছি, আমরা পেছাব না’

২৪ঘন্টা পার হলেও উদ্ধার হয়নি নিখোঁজ যুবক

তোবারক হোসেন খোকন,দুর্গাপুর(নেত্রকোণা)প্রতিনিধি
  • Update Time : বুধবার, ৯ অক্টোবর, ২০২৪
  • ৭৩ Time View

তোবারক হোসেন খোকন,দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে সোমেশ্বরী নদীতে মাছ ধরতে গিয়ে পানিতে পড়ে নিখোঁজ হওয়ার ২৪ঘন্টা পাড় হলেও এখনো উদ্ধার হয়নি রুয়েল রিছিল (২৮) নামে এক আদিবাসী যুবক। মঙ্গলবার (০৮অক্টোবর) বিকেলে স্থানীয় সোমেশ^রী নদীতে তিন বন্ধু মিলে মাছ ধরতে গিয়ে পানিতে পড়ে নিখোঁজ হয় রুয়েল। নিখোঁজ রুয়েল রিছিল সদর ইউনিয়নের দাহাপাড়া গ্রামের কৃষক আনুত সাংমার ছেলে।

সরেজমিনে গিয়ে জানা যায়, ওইদিন বিকেলে রুয়েল সাংমা সহ চার বন্ধু মিলে স্থানীয় সোমেশ^রী নদীতে মাছ ধরতে যায়। মাছ ধরার এক পর্যায়ে রুয়েল এর হাতে থাকা ঝাকি জাল নদীতে নিক্ষেপ করলে জালের টানে সে পানি পরে চোরাবালিতে আটকে যায়। তাকে উদ্ধার করতে অন্যান্য বন্ধু নবু পাঠাং, দারিউন সাংমা, সমুয়েল পাঠাং নদীতে ঝাপ দিলে তারাও গর্তে পড়ে যায়। পরে তাদের চিৎকার শুনে নদীর পাড়ে থাকা স্থানীয় বাসিন্দা আল আমিন দ্রুত নৌকা নিয়ে ছুটে এসে তিনজনকে উদ্ধার করতে পারলেও তলিয়ে যায় রুয়েল। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে কাজ শুরু করে। এখন পর্যন্ত ২৪ ঘন্টা পার হলেও উদ্ধার করতে পারেনি রুয়ের এর মরদেহ।

রুয়েল এর বাবা আনুত সাংমা কান্নায় ভেঙ্গে পরে বলেন, রুয়ের কে হারিয়ে আমরা পাগল হয়ে গেছি। আমার একমাত্র ছেলে তাকেও কেড়ে নিলো এই নদী। আমি এখন কি নিয়ে বাঁচবো। আপনারা আমার ছেলের জন্য দোয়া করেন, আমি যেনো আমার ছেলের মুখটা দেখতে পারি।দুর্গাপুর ফায়ার স্টেশনের ইনচার্জ শফিকুল ইসলাম জানান, আমরা খবর পাওয়ার পরপরই স্থানীয়দের সাথে নিয়ে উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছি। ময়মনসিংহ থেকে ডুবুরি দল আনা হয়েছে। গতকাল থেকে এখন পর্যন্ত চেষ্টা চালিয়ে যাচ্ছি, মহান আল্লাহ্ কে ডাকছি, আশা করছি উদ্ধার করতে পারবো।

কিউএনবি/অনিমা/০৯ অক্টোবর ২০২৪,/সন্ধ্যা ৭:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit