বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন
শিরোনাম
৩৯ সেকেন্ডে সব শেষ, ভেনেজুয়েলায় যা ঘটল তা কল্পনারও বাইরে আফটারশকের আতঙ্কে ভেনেজুয়েলা, ধ্বংসস্তূপে জীবিতদের খোঁজ হজ শেষে দেশে ফিরেছেন ৬৪ হাজারের বেশি হাজি, মৃত্যু ৫৪ জনের চীনে প্রথম ‘বিনিয়োগ কার্যালয়’ খোলার ঘোষণা প্রধানমন্ত্রীর স্বল্পোন্নত দেশগুলোর জন্য সহজ শর্তে অর্থায়ন সম্প্রসারণের আহ্বান বাংলাদেশের চীনের সঙ্গে আরও গভীর শিল্প অংশীদারিত্ব গড়ে তুলতে চায় বাংলাদেশ : প্রধানমন্ত্রী বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির সমঝোতা স্মারক সই তারেক রহমানের সঙ্গে চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ যুক্তরাষ্ট্রকে টপকে বিশ্বের দ্রুততম সুপারকম্পিউটার এখন চীনের কঙ্গো ফেরত চিকিৎসকের মাধ্যমে ফ্রান্সে ঢুকলো ইবোলা

আইসিসি থেকে সুখবর পেলেন বাংলাদেশের ২ স্পিনার

Reporter Name
  • Update Time : বুধবার, ৯ অক্টোবর, ২০২৪
  • ৫১ Time View

ডেস্ক নিউজ : টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে স্কটল্যান্ডকে ১৬ হারায় বাংলাদেশের মেয়েরা। যদিও পরের ম্যাচে ইংল্যান্ডের সঙ্গে জয়ের ধারাটা ধরে রাখতে পারেনি। তবে ব্যক্তিগত নৈপুণ্যে বিশ্ব মঞ্চে সুখবর পেয়েছেন বাংলাদেশের দুই স্পিনার। আইসিসি প্রকাশিত বোলারদের হালনাগাদ র‌্যাঙ্কিংয়ে এগিয়েছেন দুই লেগ স্পিনার ফাহিমা খাতুন ও রাবেয়া খান।

মঙ্গলবার (৮ অক্টোবর) মেয়েদের টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের হালনাগাদ প্রকাশ করে আইসিসি। যেখানে এক ধাপ এগিয়ে বোলারদের তালিকায় নবম স্থানে উঠে এসেছেন রাবেয়া। এবারের বিশ্বকাপের দুই ম্যাচে মিতব্যয়ী বোলিংয়ের পাশাপাশি তিনি দুটি উইকেট নিয়েছেন। তিনি ছাড়া টি-টোয়েন্টি বোলারদের র‌্যাঙ্কিংয়ের সেরা ২৫-এ নেই বাংলাদেশের আর কেউ।

বিশ্বকাপের দুই ম্যাচে তিন উইকেট নেওয়া ফাহিমা খাতুন দিয়েছেন বড় লাফ। তিনি ১৩ ধাপ লাফিয়ে উঠেছেন ৪৫ নম্বরে। তবে অবনতি হয়েছে বাঁ-হাতি স্পিনার নাহিদা আক্তার ও পেসার মারুফা আক্তার। উভয়েই দুই ধাপ করে পিছিয়ে নাহিদার অবস্থান ২৭তম ও মারুফা আছেন ৩১ নম্বরে। বোলারদের র‌্যাঙ্কিংয়ে সবার ওপরে যথারীতি শীর্ষস্থান ধরে রেখেছেন ইংল্যান্ডের স্পিনার সোফি এক্লেস্টন। অল্প সময়ের জন্য হলেও শীর্ষে উঠে ইতিহাস গড়েছেন পাকিস্তানের বাঁ-হাতি স্পিনার সাদিয়া ইকবাল। খানিক পরই আবার তিনি দুইয়ে নেমে যান।

এ ছাড়া ইংল্যান্ডের আরেক স্পিনার সারা গ্লেন এক ধাপ এগিয়ে ৩–এ, অস্ট্রেলিয়ান তারকা অ্যাশলে গার্ডনার তিন ধাপ এগিয়ে ৬–এ এবং পেসার মেগান শুট ৯ ধাপ এগিয়ে ১০ নম্বরে উঠে এসেছেন। তাদের মতো অস্ট্রেলিয়া, ইংল্যান্ডও চলমান বিশ্বকাপে ভালো অবস্থানে আছে। অন্যদিকে, টি-টোয়েন্টি ব্যাটারদের তালিকায় বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি এক ধাপ পিছিয়ে ১৪ নম্বরে নেমে গেছেন। তিনি ছাড়া আর কোনো বাংলাদেশি ব্যাটারই সেরা ৫০–এর ভেতর নেই। 

ব্যাটিং র‌্যাঙ্কিংয়ের শীর্ষ দুটি স্থান ধরে রেখেছেন অজি তারকা বেথ মুনি ও তালিয়া ম্যাকগ্রা। দুই ধাপ এগিয়ে তিনে উঠেছেন দক্ষিণ আফ্রিকান অধিনায়ক লরা উলভার্ট। বিশ্বকাপের দুই ম্যাচে তিনি ১০১ রান করেছেন। তার সতীর্থ তাজমিন ব্রিটস দুই ধাপ এগিয়ে ৬ নম্বরে জায়গা করে নিয়েছেন। এ ছাড়া নিউ জিল্যান্ডের অভিজ্ঞ ব্যাটার সুজি বেটস দুই ধাপ এগিয়ে সপ্তমে উঠে এসেছেন। আর ভারতীয় অধিনায়ক হারমানপ্রিত কৌর এগিয়েছেন চার ধাপ। তিনি এখন র‌্যাংকিংয়ে ১২ নম্বরে।

 

 

কিউএনবি/আয়শা/০৯ অক্টোবর ২০২৪,/বিকাল ৫:০২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit