ডেস্ক নিউজ : পুলিশের অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক পদমর্যাদার তিনজন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে।মঙ্গলবার (৮ অক্টোবর ) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব ড. মোহাম্মদ আবদুল মোমেন স্বাক্ষরিত পৃথক পৃথক প্রজ্ঞাপনে পুলিশের এ তিন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, সরকারি চাকরি আইন, ২০১৮ (২০১৮ সালের ৫৭ নং আইন) এর ৪৫ ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে সরকারি চাকরি থেকে তাদের অবসর দেওয়া হলো। তারা বিধি অনুযায়ী অবসরজনিত সুবিধা পাবেন।
কিউএনবি/আয়শা/০৯ অক্টোবর ২০২৪,/বিকাল ৪:৩৪