বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন
শিরোনাম
চীনের সঙ্গে আরও গভীর শিল্প অংশীদারিত্ব গড়ে তুলতে চায় বাংলাদেশ : প্রধানমন্ত্রী বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির সমঝোতা স্মারক সই তারেক রহমানের সঙ্গে চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ যুক্তরাষ্ট্রকে টপকে বিশ্বের দ্রুততম সুপারকম্পিউটার এখন চীনের কঙ্গো ফেরত চিকিৎসকের মাধ্যমে ফ্রান্সে ঢুকলো ইবোলা যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতায় মধ্যস্থতা করে পাকিস্তানের লাভ কতটা? ইরানের প্রেসিডেন্টকে রাজকীয় সংবর্ধনা দিল পাকিস্তানের যুদ্ধবিমান বহর যুক্তরাজ্যে এক হাজারেরও বেশি স্কুল বন্ধ হরমুজ প্রণালিতে টোল না নেওয়ার আশ্বাস দিয়েছে ইরান: ট্রাম্প কলকাতায় গুদামের ছাদ ধসে তিন জনের মৃত্যু, বহু কর্মীর চাপা পড়ার আশঙ্কা

প্রধান উপদেষ্টার সঙ্গে রুশ রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ

Reporter Name
  • Update Time : বুধবার, ৯ অক্টোবর, ২০২৪
  • ৫৭ Time View

ডেস্ক নিউজ : অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার মান্টিটস্কি। বুধবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাতে মান্টিটস্কি রুশ ফেডারেশনের রাষ্ট্রদূত হিসেবে বাংলাদেশে দায়িত্ব পালনকালে নানা ঘটনা কথা স্মরণ করেন। তিন বছরেরও বেশি সময় ধরে দায়িত্বে ছিলেন তিনি। রাষ্ট্রদূত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের অগ্রগতি প্রধান উপদেষ্টাকে জানান। রুশ বিশেষজ্ঞরা প্রকল্পটি বাস্তবায়ন করছেন।

বৈঠকে রাশিয়ার রাষ্ট্রীয় প্রতিষ্ঠান গ্যাজপ্রমের বাংলাদেশে অনুসন্ধান কার্যক্রম, রাশিয়ার গম ও সার রপ্তানি এবং রূপপুর বিদ্যুৎকেন্দ্রের ঋণ পরিশোধ নিয়েও আলোচনা হয়। প্রধান উপদেষ্টা বিদ্যুৎ ও জ্বালানি খাতে রাশিয়ার সহযোগিতা এবং বাংলাদেশে গম ও সার সরবরাহ করায় সে দেশের ভূমিকার প্রশংসা করেন।

প্রধান উপদেষ্টা বলেন, অন্তর্বর্তী সরকার রূপপুর প্রকল্পে অর্থ দেওয়ার সমস্যা সমাধান করবে। তিনি বাংলাদেশে রাশিয়ার আরও বিনিয়োগকে স্বাগত জানান। আমরা একসঙ্গে কাজ করব। এ সময় আরও উপস্থিত ছিলেন এসডিজিবিষয়ক প্রধান লামিয়া মোর্শেদ এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক মো. আবুল হাসান মৃধা।

 

 

কিউএনবি/আয়শা/০৯ অক্টোবর ২০২৪,/বিকাল ৪:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit