স্পোর্টস ডেস্ক : গত মৌসুমটা চেলসি এবং ইংল্যান্ড জাতীয় দলের হয়ে দারুণ সময় কাটিয়েছেন পালমার। অভিজ্ঞতার দিক থেকে তার থেকে এগিয়ে ছিল জুড বেলিংহ্যাম ও বুকায়ো সাকা। তবে তাদের পেছনে ফেলে সেরার পুরস্কার পান ২২ বছর বয়সি এই তারকা। তবে বর্ষসেরার তালিকায় দ্বিতীয় হয়েছেন বেলিংহ্যাম এবং তৃতীয় হয়েছেন সাকা।
এরপর ইউরোতেও নিজেকে আলাদা করে চেনান তিনি। ফাইনালে তার গোলেই সমতা ফিরিয়েছিল ইংল্যান্ড। তবে ইউরো চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা হয়নি তার। ক্লাবের হয়েও সময়টা দারুণ কাটছে পালমারের। ম্যানচেস্টার সিটিতে হতাশাময় তিন মৌসুমের পর চেলসিতে পাড়ি জমিয়ে গত মৌসুমে ২২ গোল করেন তিনি। চলতি মৌসুমে প্রিমিয়ার লিগে সাত ম্যাচে ছয় গোল হয়ে গেছে ২২ বছর বয়সি উইঙ্গারের।
কিউএনবি/আয়শা/০৯ অক্টোবর ২০২৪,/বিকাল ৪:০৫