শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন
শিরোনাম
শিক্ষার্থী শূন্য ৬২১টি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের ভর্তি কার্যক্রম স্থগিত ৩৯ সেকেন্ডে সব শেষ, ভেনেজুয়েলায় যা ঘটল তা কল্পনারও বাইরে আফটারশকের আতঙ্কে ভেনেজুয়েলা, ধ্বংসস্তূপে জীবিতদের খোঁজ হজ শেষে দেশে ফিরেছেন ৬৪ হাজারের বেশি হাজি, মৃত্যু ৫৪ জনের চীনে প্রথম ‘বিনিয়োগ কার্যালয়’ খোলার ঘোষণা প্রধানমন্ত্রীর স্বল্পোন্নত দেশগুলোর জন্য সহজ শর্তে অর্থায়ন সম্প্রসারণের আহ্বান বাংলাদেশের চীনের সঙ্গে আরও গভীর শিল্প অংশীদারিত্ব গড়ে তুলতে চায় বাংলাদেশ : প্রধানমন্ত্রী বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির সমঝোতা স্মারক সই তারেক রহমানের সঙ্গে চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ যুক্তরাষ্ট্রকে টপকে বিশ্বের দ্রুততম সুপারকম্পিউটার এখন চীনের

যে কারণে চাকরি গেল ৯৯ জন কর্মচারীর

Reporter Name
  • Update Time : বুধবার, ৯ অক্টোবর, ২০২৪
  • ৮০ Time View

ডেস্ক নিউজ : ফরিদপুর পৌরসভার মাস্টাররোলে কর্মরত ৯৯ জন কর্মচারীকে অব্যাহতি দেওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে অভিযোগ, কোনো কাজ না করে প্রতি মাসে তারা বেতন নিতেন।

আজ বুধবার (৯ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ফরিদপুর পৌরসভার হিসাবরক্ষক গোবিন্দ চন্দ্র মণ্ডল।

এর আগে মঙ্গলবার (৮ অক্টোবর) দুপুরে ফরিদপুর পৌরসভার প্রশাসক হিসেবে দায়িত্ব পালনকারী স্থানীয় সরকারের উপপরিচালক চৌধুরী রওশন ইসলাম এক সভায় এ সিদ্ধান্ত জানান।

জানা গেছে, মাস্টাররোলে কর্মরত প্রত্যেক কর্মচারীর কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করা হয়। এ সময় নিজ নিজ কাজের ক্ষেত্রে ওই ৯৯ জনকে অনুপস্থিত দেখা যায়। এ প্রেক্ষাপটে এ সিদ্ধান্ত নেয় ফরিদপুর পৌরসভা।

ফরিদপুর পৌরসভা সূত্রে জানা গেছে, ফরিদপুর পৌরসভায় মাস্টাররোলে কর্মরত মোট কর্মচারী রয়েছেন ৮৪৫ জন। ৯৯ জনকে অব্যাহতি দেওয়ার পর বর্তমানে মাস্টাররোলে কর্মরত কর্মচারীর সংখ্যা দাঁড়াল ৭৪৬ জনে। অব্যাহতি দেওয়া মাস্টাররোলে কর্মরত এই কর্মচারীদের মাসিক বেতন ছিল তিন হাজার থেকে ছয় হাজার টাকা।

কিউএনবি/অনিমা/০৯ অক্টোবর ২০২৪,/দুপুর ১:৩১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit