মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৬:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
মাটিরাঙ্গার পলাশপুর জোনের উদ্যােগে ঈদ উপহার, আর্থিক অনুদান, চিকিৎসা সেবা প্রদান আটোয়ারীতে আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে প্রস্তুতিমূলক সভা খাল খননের মাধ্যমে বাংলাদেশকে খাদ্যে স্বয়ংসম্পন্ন করেছিলেন জিয়াউর রহমান: ভূমিমন্ত্রী দুর্গাপুরে খালের ওপর ৩৫টি অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিল প্রশাসন দুর্গম পাহাড়ে গৃহহীন অধিবাসীদের মুখে হাসি ফুটালো বাংলাদেশ সেনাবাহিনী মাটিরাঙ্গার পলাশপুর জোনের উদ্যােগে ঈদ উপহার, আর্থিক অনুদান, চিকিৎসা সেবা প্রদান। ইউএনওর সঙ্গে নারী আপত্তিকর ভিডিও ভাইরাল, জেলা জুড়ে তোলপাড় নওগাঁ রেসিডেনসিয়াল স্কুলের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হরমুজে যুক্তরাষ্ট্রকে সহায়তায় অন্য দেশগুলো ‘আগ্রহী’ নয়: ট্রাম্প কোনো ব্যাংকই আর দলের হয়ে কাজ করতে পারবে না: গভর্নর

সৌদি সফরে যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪
  • ৬০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : আঞ্চলিক সমস্যা নিয়ে আলোচনা করতে এবং গাজা ও লেবাননে ইসরায়েলের ‘অপরাধ’ বন্ধে কাজ করতে সৌদি আরব এবং এই অঞ্চলের অন্যান্য দেশ সফর করবেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে রয়টার্স মঙ্গলবার এ তথ্য জানিয়েছে। 

ইরানের মতো প্রধান জ্বালানি রফতানিকারক উপসাগরীয় আরব রাষ্ট্রগুলোর অধিকাংশই ইরান-ইসরায়েল দ্বন্দ্বে তারা নিরপেক্ষ থাকবে বলে আশ্বস্ত করেছে।

সরকারি গণমাধ্যমে প্রচারিত একটি ভিডিওতে আরাকচি বলেছেন, “গাজায় অপরাধের ধারাবাহিকতায় লেবাননে ইহুদিবাদী শাসকদের (ইসরায়েল) নির্লজ্জ অপরাধ রোধ করতে এই অঞ্চলের উন্নয়নের বিষয়ে আমাদের সংলাপ অব্যাহত রয়েছে। আজ থেকে আমি এই অঞ্চলে, রিয়াদ ও অন্যান্য রাজধানীতে সফর শুরু করব এবং লেবাননে নৃশংস হামলা বন্ধ করতে আমরা এই অঞ্চলের দেশগুলো থেকে একটি সম্মিলিত পদক্ষেপ নেওয়ার চেষ্টা করব।”

বৃহস্পতিবার সূত্র জানায়, কাতার আয়োজিত এশীয় দেশগুলোর বৈঠকে উপসাগরীয় আরব রাষ্ট্র ও ইরানের মন্ত্রীরা আঞ্চলিক বিরোধ অবসানে আলোচনা করবেন।

আরাকচি বলেন, “ইরান ও উপসাগরীয় সহযোগিতা পরিষদের দেশগুলোর মধ্যে অনানুষ্ঠানিকভাবে একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে, আমাদের সম্পর্কে সবসময় উত্থান-পতন ছিল, তবে একটি ইচ্ছা আছে যে এই সম্পর্কগুলো যেন আঞ্চলিক সহযোগিতার দিকে নিয়ে যায়।” সূত্র: রয়টার্স

কিউএনবি/অনিমা/০৮ অক্টোবর ২০২৪,/রাত ৮:৪২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit