মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন
শিরোনাম
মাটিরাঙ্গার পলাশপুর জোনের উদ্যােগে ঈদ উপহার, আর্থিক অনুদান, চিকিৎসা সেবা প্রদান আটোয়ারীতে আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে প্রস্তুতিমূলক সভা খাল খননের মাধ্যমে বাংলাদেশকে খাদ্যে স্বয়ংসম্পন্ন করেছিলেন জিয়াউর রহমান: ভূমিমন্ত্রী দুর্গাপুরে খালের ওপর ৩৫টি অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিল প্রশাসন দুর্গম পাহাড়ে গৃহহীন অধিবাসীদের মুখে হাসি ফুটালো বাংলাদেশ সেনাবাহিনী মাটিরাঙ্গার পলাশপুর জোনের উদ্যােগে ঈদ উপহার, আর্থিক অনুদান, চিকিৎসা সেবা প্রদান। ইউএনওর সঙ্গে নারী আপত্তিকর ভিডিও ভাইরাল, জেলা জুড়ে তোলপাড় নওগাঁ রেসিডেনসিয়াল স্কুলের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হরমুজে যুক্তরাষ্ট্রকে সহায়তায় অন্য দেশগুলো ‘আগ্রহী’ নয়: ট্রাম্প কোনো ব্যাংকই আর দলের হয়ে কাজ করতে পারবে না: গভর্নর

২০ মাস ধরে ফিফটির দেখা পাচ্ছেন না বাবর

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪
  • ৪৪ Time View

স্পোর্টস ডেস্ক : ২০২২ সালের ডিসেম্বরে করাচি টেস্টে নিউজিল্যান্ডের বিপক্ষে ১৬১ রান করেছিলেন বাবর। এরপর গত ২০ মাসে সাদা জার্সিতে ১৭ বার ব্যাটিংয়ে নেমেছেন তিনি। তবে একবারও পেরোতে পারেননি ৫০ রানের গণ্ডি। 

পঞ্চাশ পেরোতে না পারা ১৭ ইনিংসে বাবরের গড় ২১.২৩, সর্বোচ্চ ৪১। মেলবোর্ন টেস্টের দ্বিতীয় ইনিংসে এই ইনিংসটি খেলেছিলেন তিনি। টেস্ট ক্রিকেটে এর আগে কখনোই এত লম্বা সময় সেঞ্চুরি কিংবা হাফসেঞ্চুরিবঞ্চিত ছিলেন না বাবর। এর আগে ২০১৬ সালের নভেম্বর থেকে জানুয়ারির মধ্যে টানা ৭ ইনিংসে ফিফটি পাননি বাবর। ৮ বছর পর এসে তার চেয়েও খারাপ সময় দেখলেন তিনি।
 
ফিফটির দেখা না পেলেও বেশিরভাগ ইনিংসেই ভালো শুরু পেয়েছিলেন বাবর। এই ১৭ ইনিংসের মধ্যে ১২ টিতেই ২০ রানের বেশি করেছেন তিনি। অর্থাৎ শুরুর লড়াইটা ভালোভাবে পেরিয়ে গেলেও ইনিংস বড় করতে পারেননি তিনি। চলমান মুলতান টেস্টেও দেখা গেছে একই চিত্র। ৩০ রান করে আউট হয়েছেন তিনি। টেস্টে বাবরের এই ফর্ম প্রভাব ফেলেছে তার গড়েও। ১৭ ইনিংস আগে তার গড় ছিল প্রায় ৫০। সেখান থেকে এখন তার গড় নেমেছে ৪৪.৩৫ এ। 

বর্তমানে খারাপ সময় গেলেও ২০১৯ থেকে ২০২২ সাল পর্যন্ত সাদা জার্সিতে দারুণ সময় কাটিয়েছেন বাবর। এই সময়ে তার টেস্ট গড় ছিল প্রায় ৬০। প্রায় প্রতি ইনিংসেই হাঁকাতেন ফিফটি বা সেঞ্চুরি। এই সময়টায় বাবরের দারুণ পারফরম্যান্সের কারণেই মূলত বিরাট কোহলি, জো রুটদের সঙ্গে তার তুলনার কথা উঠেছিল। সে কারণেই এখন তার টানা অফফর্ম আলোচনার বিষয় হয়ে উঠেছে বিশ্ব ক্রিকেটে।  

 

 

কিউএনবি/আয়শা/০৮ অক্টোবর ২০২৪,/সন্ধ্যা ৭:০৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit