শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন
শিরোনাম
বাবার পর এবার মা ও তিন বোন, একা হয়ে গেলেন সিফাত এক রাতেই ইউক্রেনের ৬৬০টি ড্রোন ভূপাতিত করার দাবি রাশিয়ার শিক্ষার্থী শূন্য ৬২১টি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের ভর্তি কার্যক্রম স্থগিত ৩৯ সেকেন্ডে সব শেষ, ভেনেজুয়েলায় যা ঘটল তা কল্পনারও বাইরে আফটারশকের আতঙ্কে ভেনেজুয়েলা, ধ্বংসস্তূপে জীবিতদের খোঁজ হজ শেষে দেশে ফিরেছেন ৬৪ হাজারের বেশি হাজি, মৃত্যু ৫৪ জনের চীনে প্রথম ‘বিনিয়োগ কার্যালয়’ খোলার ঘোষণা প্রধানমন্ত্রীর স্বল্পোন্নত দেশগুলোর জন্য সহজ শর্তে অর্থায়ন সম্প্রসারণের আহ্বান বাংলাদেশের চীনের সঙ্গে আরও গভীর শিল্প অংশীদারিত্ব গড়ে তুলতে চায় বাংলাদেশ : প্রধানমন্ত্রী বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির সমঝোতা স্মারক সই

ভারতেই অবসর নিতে চান মাহমুদউল্লাহ: প্রধান নির্বাচক

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪
  • ৪১ Time View

স্পোর্টস ডেস্ক : তিনি জানিয়েছেন, ভারতেই টি-টোয়েন্টি থেকে অবসর নিতে চান মাহমুদউল্লাহ। টেস্ট ক্রিকেটকে ২০২১ সালের জুলাইয়ে বিদায় জানিয়েছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। জিম্বাবুয়ের বিপক্ষে তার সেই অবসরের ঘোষণা ছিল নাটকীয়। সেঞ্চুরি হাঁকানোর পর অবসরের ঘোষণা দিয়ে অবাক করে দিয়েছিলেন সবাইকে। তবে এবার কোনো নাটকীয়তা নয়। অনেকটা অনুমিতভাবেই টি-টোয়েন্টি থেকে অবসরে যাচ্ছেন তিনি।

২০০৭ সালের সেপ্টেম্বরে নাইরোবিতে কেনিয়ার বিপক্ষে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অভিষেক মাহমুদউল্লাহ রিয়াদের। সেই থেকে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ১৩৯টি টি-টোয়েন্টি খেলেছেন তিনি। তাতে ১১৭.৭৪ স্ট্রাইক রেট এবং ২৩.৪৮ গড়ে ২,৩৯৫ রান করেছেন তিনি। বল হাতে শিকার করেছেন ৪০ উইকেট।

২০১৮ থেকে ২০২২ সালের মধ্যে ৪৩টি টি-টোয়েন্টিতে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। এর মধ্যে ১৬টি ম্যাচে দলকে জয় এনে দিয়েছেন, হার ২৬ ম্যাচে। তার নেতৃত্বেই ২০২১ সালে আরব আমিরাতে টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয় টাইগাররা।  

 

 

কিউএনবি/আয়শা/০৮ অক্টোবর ২০২৪,/সন্ধ্যা ৬:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit