মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
মাটিরাঙ্গার পলাশপুর জোনের উদ্যােগে ঈদ উপহার, আর্থিক অনুদান, চিকিৎসা সেবা প্রদান আটোয়ারীতে আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে প্রস্তুতিমূলক সভা খাল খননের মাধ্যমে বাংলাদেশকে খাদ্যে স্বয়ংসম্পন্ন করেছিলেন জিয়াউর রহমান: ভূমিমন্ত্রী দুর্গাপুরে খালের ওপর ৩৫টি অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিল প্রশাসন দুর্গম পাহাড়ে গৃহহীন অধিবাসীদের মুখে হাসি ফুটালো বাংলাদেশ সেনাবাহিনী মাটিরাঙ্গার পলাশপুর জোনের উদ্যােগে ঈদ উপহার, আর্থিক অনুদান, চিকিৎসা সেবা প্রদান। ইউএনওর সঙ্গে নারী আপত্তিকর ভিডিও ভাইরাল, জেলা জুড়ে তোলপাড় নওগাঁ রেসিডেনসিয়াল স্কুলের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হরমুজে যুক্তরাষ্ট্রকে সহায়তায় অন্য দেশগুলো ‘আগ্রহী’ নয়: ট্রাম্প কোনো ব্যাংকই আর দলের হয়ে কাজ করতে পারবে না: গভর্নর

ইনিয়েস্তার অবসর নিয়ে মেসির আবেগঘন বার্তা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪
  • ৪৬ Time View

স্পোর্টস ডেস্ক : গতকাল ২২ বছর ক্যারিয়ারের ইতি টেনেছিলেন বার্সেলোনার সাবেক কিংবদন্তি আন্দ্রেস ইনিয়েস্তা। দারুণ এক ক্যারিয়ার শেষে তার এই বিদায়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন লিওনেল মেসি। সেখানে আবেগআপ্লুত মন্তব্য করতে দেখা যায় তাকে। ইন্টার মায়ামি তারকা জানান, ফুটবল মিস করবে ইনিয়েস্তাকে।

২০০৪ থেকে ২০১৮ সাল পর্যন্ত বার্সেলোনা মাতিয়েছেন এই দুজন। ড্রেসিংরুম করেছেন ভাগাভাগি। লম্বা এই সময়ে দুজন পারফর্ম করে গেছেন দারুণভাবে। জিতেছেন ৩২টি শিরোপা। বার্সেলোনার পাঁচটি চ্যাম্পিয়ন্স লিগের চারটিতেই নাম রয়েছে তাদের। এমনিক ২০১০ সালের ব্যালন ডি’অরের শীর্ষ তিনে ছিলেন এই দুজন। সঙ্গে থাকা জাভিও অবশ্য বার্সারই।  

লম্বা সময় একসঙ্গে থাকার পর ২০১৮ সালে ক্লাব ছাড়েন ইনিয়েস্তা। তবে স্মৃতি তো রয়েই যায়। যেটি এখন পর্যন্ত ভুলতে পারেননি মেসি। তাইতো জানিয়েছেন মিস করার কথা। ইনস্টাগ্রামে ইনিয়েস্তার সঙ্গে নিজের ছবি সংযুক্ত এক স্টোরিতে মেসি লিখেন, ‘সবচেয়ে যাদুকরী সতীর্থদের একজন যার সঙ্গে খেলতে আমি অনেক আনন্দ পেয়েছি। আন্দ্রেস ইনিয়েস্তা, বল তোমাকে মিস করবে এবং আমরাও। ’

ইনিয়াস্তের ভালো ভবিষ্যত কামনা করে মেসি আরও বলেন, ‘সবসময় তোমার জন্য শুভকামনা। তুমি একজন ফেনোমেনন। ’ জাপানের ক্লাব ভিসেল কোবে ছেড়ে গত বছরের অগাস্টে এক বছরের চুক্তিতে এমিরেটসে যোগ দিয়েছিলেন ইনিয়েস্তা। ২০২৫ সাল পর্যন্ত দলটির সঙ্গে চুক্তির মেয়াদ বাড়ানোর সুযোগ ছিল তার। তবে ক্যারিয়ার আর দীর্ঘায়িত করলেন না। বিদায় নিয়েছেন গতকালই।

 

 

কিউএনবি/আয়শা/০৮ অক্টোবর ২০২৪,/বিকাল ৫:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit