শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১১:০৯ অপরাহ্ন
শিরোনাম
বাবার পর এবার মা ও তিন বোন, একা হয়ে গেলেন সিফাত এক রাতেই ইউক্রেনের ৬৬০টি ড্রোন ভূপাতিত করার দাবি রাশিয়ার শিক্ষার্থী শূন্য ৬২১টি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের ভর্তি কার্যক্রম স্থগিত ৩৯ সেকেন্ডে সব শেষ, ভেনেজুয়েলায় যা ঘটল তা কল্পনারও বাইরে আফটারশকের আতঙ্কে ভেনেজুয়েলা, ধ্বংসস্তূপে জীবিতদের খোঁজ হজ শেষে দেশে ফিরেছেন ৬৪ হাজারের বেশি হাজি, মৃত্যু ৫৪ জনের চীনে প্রথম ‘বিনিয়োগ কার্যালয়’ খোলার ঘোষণা প্রধানমন্ত্রীর স্বল্পোন্নত দেশগুলোর জন্য সহজ শর্তে অর্থায়ন সম্প্রসারণের আহ্বান বাংলাদেশের চীনের সঙ্গে আরও গভীর শিল্প অংশীদারিত্ব গড়ে তুলতে চায় বাংলাদেশ : প্রধানমন্ত্রী বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির সমঝোতা স্মারক সই

আর্জেন্টিনা শিবিরে একের পর এক ইনজুরির হানা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪
  • ১১০ Time View

স্পোর্টস ডেস্ক : একের পর এক ইনজুরি হানা দিয়েছে আর্জেন্টিনা শিবিরে। বিশ্বকাপ বাছাইপর্বের আসন্ন দুটি ম্যাচের জন্য গেল সপ্তাহে স্কোয়াড ঘোষণা করেছিল আর্জেন্টিনা। ইতোমধ্যে স্কোয়াডে থাকা চার আর্জেন্টাইন ফুটবলার চোটের কারণে ছিটকে গেছেন। আসন্ন বিশ্বকাপ বাছাইপর্বের লড়াইয়ের আগে যা বড় ধাক্কা।

চোটের শুরুটা হয়েছিল ফরোয়ার্ড নিকোলাস গঞ্জালেসকে দিয়ে। গত ২ অক্টোবর উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে চোট পেয়েছিলেন তিনি। জুভেন্তাসের হয়ে তিনি খেলতে নেমেছিলেন আরবি লাইপজিগের বিপক্ষে। ম্যাচের দশম মিনিটেই পায়ে অস্বস্তি বোধ করেন। পরবর্তীতে প্রাথমিক চিকিৎসার পর তাকে মাঠ থেকে তুলে নেওয়া হয়। তার ইনজুরিতে পড়ার কথা পরে নিশ্চিত করে ইতালিয়ান ক্লাবও। লোয়ার গ্রেড ইনজুরিতে পড়েছেন নিকো। যার কারণে আর্জেন্টিনার আসন্ন দুই ম্যাচে তিনি থাকছেন না। 

এরপর চোট পান পাওলো দিবালা। সোশ্যাল মিডিয়ায় এক ঘোষণার মাধ্যমে দিবালার ইনজুরি এবং দল থেকে তার বাদ পড়ার কথা নিশ্চিত করে আর্জেন্টিনার ফুটবল অ্যাসোসিয়েশন। তবে দিবালার এই ইনজুরি একেবারেই দুর্ভাগ্যের বিষয়। বাকি সবার মতো ম্যাচে না বরং নিজের ক্লাব রোমায় অনুশীলন করতে গিয়েই মাংসপেশীর ইনজুরিতে পড়েন। যে কারণে ভেনেজুয়েলা এবং বলিভিয়ার বিপক্ষে ম্যাচও খেলা হচ্ছে না তার। 

অন্যদিকে হ্যামস্ট্রিং চোটে ছিটকে গেছেন মার্কোস আকুনিয়া। রিভার প্লেট ফুলব্যাকের জায়গায় দলে ডাক পেয়েছেন হুলিও সোলের। প্রথমবারের মতো আর্জেন্টিনা স্কোয়াডে জায়গা মিলেছে ১৯ বছর বয়সী এই ডিফেন্ডারের।

সবশেষ ইনজুরিতে পড়েন ম্যানচেস্টার ইউনাইটেড ফরোয়ার্ড আলেহান্দ্রো গারনাচো। অ্যাস্টন ভিলার বিপক্ষে শেষ ম্যাচের পরই চোট পেয়েছিলেন গারনাচো। জানা গেছে, বাম হাঁটুতে চোটে পড়েছেন তিনি। ফলে বিশ্বকাপ বাছাইয়ের দুই ম্যাচে তাকেও পাচ্ছে না দল।

তবে এত সব দুসংবাদের মাঝেও আলবিসেলেস্তে শিবিরে স্বস্তি ফিরিয়ে দলে ফেরেন দুই মাস চোটের কারণে মাঠের বাইরে থাকা লিওনেল মেসি। 

অক্টোবর উইন্ডোতে দুটি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। বাছাইপর্বের দুই ম্যাচে আগামী ১১ অক্টোবর তাদের প্রতিপক্ষ ভেনেজুয়েলা এবং ১৬ অক্টোবর মেসির দল বলিভিয়ার মুখোমুখি হবে।

কিউএনবি/অনিমা/০৮ অক্টোবর ২০২৪,/বিকাল ৩:২৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit