শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
ফাইনালে উঠতে বাংলাদেশের লক্ষ্য ১৫০ রান ভিন্নমত যেন কোনোভাবেই শত্রুতায় রূপ না নেয়: সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী ইংল্যান্ডে বিব্রতকর পরিস্থিতিতে পাকিস্তানের ক্রিকেটাররা কমলগঞ্জে বাড়ির সিঁড়ির নিচ থেকে ৫টি কোবরা সাপের বাচ্চা উদ্ধার জলবায়ুর অভিঘাতে স্কুলে মেয়েদের ঝড়ে পড়া বাড়ছে: ইউনিসেফ বড়পুকুরিয়া বাইপাস সড়ক নির্মাণে নিম্নমানের ইটের খোয়া ব্যবহার করা হচ্ছে॥ রাবিপ্রবিতে যৌন হয়রানি ও সাইবার নিরাপত্তা নিয়ে সেমিনার দুর্গাপুরে ভারতীয় মদসহ আটক – ০১ দুর্গাপুরে যুবদলের উদ্যোগে মাদকবিরোধী মানববন্ধন ও বৃক্ষরোপণ কর্মসূচি নারী শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় রাবিপ্রবি ছাত্রদলের ব্যতিক্রমী উদ্যোগ

নিত্যপণ্যের বাজারে অ্যাকশন: ১০ সদস্যের টাস্কফোর্স গঠন

Reporter Name
  • Update Time : সোমবার, ৭ অক্টোবর, ২০২৪
  • ৬১ Time View

ডেস্ক নিউজ : সোমবার (৭ অক্টোবর) বাণিজ্য মন্ত্রণালয়ের দ্রব্যমূল বৃদ্ধি ও পূর্বাভাস সেল থেকে দেয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, টাস্কফোর্স উৎপাদন, পাইকারি ও ভোক্তা পর্যায়ে দামের পার্থক্য যেন ন্যূনতম থাকে তা নিশ্চিত করবে।

টাস্কফোর্সে অতিরিক্ত জেলা প্রশাসককে আহ্বায়ক এবং জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালককে সদস্যসচিব হিসেবে রাখা হয়েছে। অন্য সদস্যদের মধ্যে রয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার, জেলা খাদ্য নিয়ন্ত্রক বা উপযুক্ত প্রতিনিধি, জেলা প্রানিসম্পদ কর্মকর্তা বা উপযুক্ত প্রতিনিধি, জেলা মৎস্য কর্মকর্তা বা উপযুক্ত প্রতিনিধি, কৃষি বিপণন কর্মকর্তা বা সিনিয়র কৃষি বিপণন কর্মকর্তা, ক্যাব প্রতিনিধি এবং দুইজন শিক্ষার্থী প্রতিনিধি।

এরআগে, রোববার (৬ অক্টোবর) রাতে শ্রম ও কর্মংস্থান উপদেষ্টা আসিফ মাহমুদ এক ফেসবুক পোস্টে টাস্কফোর্সকে শিগগিরই মাঠে দেখা যাবে বলে জানিয়েছিলেন। ওই পোস্টে সিন্ডিকেট ভাঙার হুঁশিয়ারি দিয়ে আসিফ বলেছিলেন, ‘অনেকগুলো পণ্য ডিউটি ফ্রি করার পরেও সিন্ডিকেটের দৌরাত্ম্যে বাজারে কোনো প্রভাব পড়েনি। তাই দ্রুতই মাঠে নামবে টাস্কফোর্স।’

 

 

কিউএনবি/আয়শা/০৭ অক্টোবর ২০২৪,/রাত ৮:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit