বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
প্রতিবন্ধী শিশুদের পুনর্বাসনে ২২ জেলায় হচ্ছে ‘শিশু স্বর্গ’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী রাজু হত্যা মামলায় সাবেক এমপি মোশতাক রুহী ৪ দিনের রিমান্ডে রোহিঙ্গা সংকটে টেকসই প্রত্যাবাসনে আন্তর্জাতিক উদ্যোগের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ফেডারেশন কাপে দারুণ শুরু বসুন্ধরা কিংসের রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে আরও জোরালো ভূমিকা রাখতে চায় ভারত বন্ধুদের সঙ্গে না পেরে ভিন্ন চেষ্টা, ‘গোপন প্রতিভা’ ফাঁস করলেন জাহ্নবী আদালত থেকে পালালেন আসামি, কনস্টেবল বরখাস্ত গোপালগঞ্জে মানব পাচার চক্রের অন্যতম হোতা রঞ্জন মন্ডল গ্রেপ্তার সাংবিধানিকভাবে দায়মুক্তি পাচ্ছেন জুলাইযোদ্ধারা: স্বরাষ্ট্রমন্ত্রী আগস্ট থেকে ইয়েমেনে বাস্তুচ্যুত ১ লাখ ৩০ হাজারের বেশি মানুষ

চৌগাছায় দুর্গা পূজা উপলক্ষে আইন শৃঙ্খলা সভা

এম এ রহিম চৌগাছা (যশোর) ।
  • Update Time : সোমবার, ৭ অক্টোবর, ২০২৪
  • ৭১ Time View

এম এ রহিম চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় শারদীয় দুর্গোৎসব সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে আয়োজনের লক্ষ্যে জরুরী আইন-শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ অক্টোবর) বিকেল ৩ টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুষ্মিতা সাহা। বক্তৃতা করেন চৌগাছায় দায়িত্বরত সেনাবাহিনীর ক্যাপ্টেন সাব্বির , বিদায়ী সহকারী কমিশনার (ভূমি) গুজন বিশ্বাস, নবাগত সহকারী কমিশনার (ভুমি) তাসনিম জাহান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী , উপজেলা জামায়াতের আমির মাওলানা. গোলাম মোরশেদ, নায়েবে আমির মাওলানা. নুরুল ইসলাম, সহকারি সেক্রেটারি মাষ্টার কামাল আহমেদ, পৌর বিএনপির সভাপতি সেলিম রেজা আওলিয়ার, উপজেলা পুজা উদযাপন পরিষদ কমিটির সভাপতি অধ্যক্ষ বলায় চন্দ্র পাল, সাধারণ স¤পাদক অভিজিৎ রায়।

এছাড়া উপস্থিত ছিলেন, প্রেসক্লাব চৌগাছার সভাপতি অধ্যক্ষ আবু জাফর, বিএনপি নেতা ও ইউপি চেয়ারম্যান আতাউর রহমান লাল, ইউপি চেয়ারম্যান হবিবর রহমান হবি, নুরুল কদর, আবুল কাশেমসহ উপজেলায় দায়িত্বরত আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা, উপজেলার বিভিন্ন পুজা মন্ডপ কমিটির নেতৃবৃন্দ। সভায় বক্তারা বলেন, চৌগাছায় ৩৭ টি পুজা মন্ডপে পুজা উদযাপন করা হবে। উপজেলার কোনো পুজা মন্ডপ ঝুকিপূর্ণ নেই। উপজেলার সকল পুজা মন্ডপে নিরাপত্তার জন্য সেনাবাহিনী, পুলিশ, বিজিবি, আনসার ব্যাটেলিয়নের সদস্যরা কাজ করবেন।

 

 

কিউএনবি/আয়শা/০৭ অক্টোবর ২০২৪,/সন্ধ্যা ৬:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit