মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতার অপব্যবহার ও বিভিন্ন অনিয়ম-দুর্নীতির অভিযোগে নিয়ামতপুরের এসিল্যান্ড রেজাউল প্রত্যাহার “দুদকের অনুসন্ধানের দাবি” ‘শান্তিচুক্তির পরও বন্ধ হয়নি সন্ত্রাস-চাঁদাবাজি’ পাহাড়ে নতুন করে পিসিএনপির ৮ দাবি রাঙামাটিতে পাহাড় কাটার অভিযোগে পরিবেশ অধিদপ্তরের এনফোর্সমেন্ট মামলা ফুলবাড়ী (২৯) বিজিবি ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী কেক কেটে পালিত হয়॥ একনেকে ১৫ হাজার ৮২৩ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন আশুলিয়ায় মাদ্রাসায় সশস্ত্র হামলা, বিএনপির সভাপতি জাকিরসহ ১৪ জনের নামে মামলা উলিপুরে দুর্যোগের আগাম প্রস্তুতি নিয়ে প্রতিষ্ঠা প্রকল্পের অবহিতকরণ সভা ব্যস্ততার মাঝেও সৌন্দর্য ধরে রাখার গোপন রহস্য জানালেন তৃপ্তি মাটিরাঙ্গায় ৪০ বিজিবির উদ্যােগে পাহাড়ী-বাঙ্গালী, দুঃস্থদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ।  শক্তিশালী অস্ট্রেলিয়ার জালে ব্রাজিলের চার গোল

চঞ্চলের জনপ্রিয়তায় ভাটা

Reporter Name
  • Update Time : সোমবার, ৭ অক্টোবর, ২০২৪
  • ৫৯ Time View

বিনোদন ডেস্ক :  সময়টা খুব একটা ভালো যাচ্ছে না অভিনেতা চঞ্চল চৌধুরীর। মূলত ৫ আগস্টের পর থেকেই গুটিয়ে গেছেন এ অভিনেতা। আওয়ামী সরকারের তোষামোদি ও ছাত্র আন্দোলনে নীরব ভূমিকার কারণে ভক্তরা তাকে ছুড়ে ফেলেছেন। জুলাই-আগস্টের পর থেকে তেমন কোনো কাজেও দেখা যাচ্ছে না এ অভিনেতাকে। 

গত মাসেই ভারতে এ অভিনেতার ‘পদাতিক’ নামে একটি সিনেমা মুক্তি পায়। সেখানেও ভরাডুবি। সুপার ফ্লপ তকমা পায় সিনেমাটি। এর প্রচারেও অংশ নেননি চঞ্চল। মুক্তি উপলক্ষ্যে ভারতে যাওয়ার কথা থাকলেও তোপের মুখে সেখানে যাওয়া থেকেও বিরত থাকেন। খারাপ সময়ে চঞ্চলের এ সিনেমার ফলাফল তাকে আরও একধাপ পিছিয়ে দিল। 

‘পদাতিক’ নির্মাণ করেছেন কলকাতার পরিচালক সৃজিত মুখার্জি। এ সিনেমা শুরু থেকেই ছিল আলোচনায়। খোদ অমিতাভ বচ্চনও শেয়ার করেছিলেন সিনেমাটির ফার্স্টলুক। এর প্রধান চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল। কিন্তু ভারতের খ্যাতিমান রাজনৈতিক ব্যক্তিত্ব ও চলচ্চিত্রকার মৃণাল সেনের এ বায়োপিক বক্স অফিসে সেই অর্থে চলেনি। এমনিতে বাংলাদেশ ও কলকাতায় চঞ্চলের জনপ্রিয়তা বেশ ছিল বলা যায়। কিন্তু স্বৈরাচার শেখ হাসিনার তোষামোদি করায় তার পতনের পর চঞ্চলের জনপ্রিয়তায়ও যে এখন ভাটা পড়েছে, তা সহজেই অনুমেয়। গণঅভ্যুথানের পর থেকেই দর্শক হারানোর ভয়ে এ অভিনেতাকে নিয়ে কাজ করতেও নির্মাতারা দ্বিতীয়বার ভাবছেন।

কিউএনবি/অনিমা/০৭ অক্টোবর ২০২৪,/দুপুর ১:২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit