বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
প্রতিবন্ধী শিশুদের পুনর্বাসনে ২২ জেলায় হচ্ছে ‘শিশু স্বর্গ’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী রাজু হত্যা মামলায় সাবেক এমপি মোশতাক রুহী ৪ দিনের রিমান্ডে রোহিঙ্গা সংকটে টেকসই প্রত্যাবাসনে আন্তর্জাতিক উদ্যোগের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ফেডারেশন কাপে দারুণ শুরু বসুন্ধরা কিংসের রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে আরও জোরালো ভূমিকা রাখতে চায় ভারত বন্ধুদের সঙ্গে না পেরে ভিন্ন চেষ্টা, ‘গোপন প্রতিভা’ ফাঁস করলেন জাহ্নবী আদালত থেকে পালালেন আসামি, কনস্টেবল বরখাস্ত গোপালগঞ্জে মানব পাচার চক্রের অন্যতম হোতা রঞ্জন মন্ডল গ্রেপ্তার সাংবিধানিকভাবে দায়মুক্তি পাচ্ছেন জুলাইযোদ্ধারা: স্বরাষ্ট্রমন্ত্রী আগস্ট থেকে ইয়েমেনে বাস্তুচ্যুত ১ লাখ ৩০ হাজারের বেশি মানুষ

চৌগাছার শিক্ষাবিদ মাওলানা সাঈদুল ইসলামের মৃত্যুবার্ষিকী পালিত

এম এ রহিম চৌগাছা(যশোর)
  • Update Time : শনিবার, ৫ অক্টোবর, ২০২৪
  • ১৩৭ Time View

এম এ রহিম চৌগাছা(যশোর) : যশোরের চৌগাছায় সাংবাদক শফিকুল ইসলামের পিতা শিক্ষাবিদ মাওলানা সাঈদুল ইসলামের ৫র্থ মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার (৫ অক্টোবর) বাদ আছর তাঁর গ্রামের বাড়ী পৌর শহরের ইছাপুর দেওয়ানপাড়া জামে মসজিদে আলোচনা সভা, কোরআন খানি দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।২০১৯ সালের ৭৬ বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন।

আলোচনা সভায় বক্তৃতা করেন চৌগাছা কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাও. আব্দুল লতিফ, উপজেলা জমায়াতের আমির মাও. গোলাম মোর্শেদ, চৌগাছা কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ ড. মাও. আলাউদ্দীন, পুড়াহুদা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাও. নুরুল ইসলাম, চৌগাছা প্রেসক্লাবের সহ-সভাপতি সাংবাদিক রহিদুল ইসলাম খান, চৌগাছা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল আহমেদ. সাংবাদিক এম এ রহিম, মাও. আব্দুল গফুর।মাও. ওসমান গণির পরিচালনায় বক্তৃতা করেন দেওয়ান পাড়া জামে মসজিদের ঈমাম মুফতি আলা উদ্দীন, মাষ্টার (অবঃ) রেজাউল ইসলাম ও প্রয়াত মাও. সাঈদুল ইসলামরে পোতা ছেলে দেওয়ান শাহারিয়ার নাফিজ প্রমুখ।

২০১৯ সালের ৫ অক্টোবর ৭৬ বছর বয়সে হৃদরোগে তিনি মারা যান। মাওলানা সাঈদুল ইসলাম ঝিকরগাছা ফাজিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেছেন। এ ছাড়াও এলাকায় বহু মসজিদ, মাদ্রাসা, ঈদগাহসহ বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ছিলেন। তিনি ১৯৬৭ সাল থেকে চৌগাছা উপজেলার একমাত্র পত্রিকা এজেন্ট ছিলেন। তিনি উচ্চ শিক্ষিত হয়েও চাকরি না করে ১৯৬৭ সাল থেকে চৌগাছায় পত্রিকা পরিবেশকের ব্যবসা করেন। তাঁর কল্যানে চৌগাছা বাসি যুগযুগ ধরে স্থানীয় সকল দৈনিক পত্রিকাসহ জাতীয় সব ধরনের পত্রিকা পড়ার সুযোগ পেয়েছেন। মৃত্যুর আগ পর্যন্ত সাইদুল ইসলাম সততার সাথে ব্যবসা পরিচালনা করেছেন।

বর্তমানে তাঁর মেজে ছেলে দেওয়ান শফিকুল ইসলাম পত্রিকা এজেন্টের দায়িত্ব পালন করছেন। মরহুমের মেজে ছেলে দৈনিক ভোরের ডাক পত্রিকার চৌগাছা প্রতিনিধি দেওয়ান শফিকুল ইসলাম বলেন, আব্বা জানের ৫র্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে পরিবারের পক্ষ থেকে (শনিবার) আসরের নামাজের পর আমাদের গ্রামের বাড়ী শহরের ইছাপুর দেওয়ানপাড়া জামে মসজিদে আলোচনা সভা, মিলাদ মাহফিল, দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়। দোয়া অনুষ্ঠানে গণমাধ্যমকর্মী, পত্রিকা পাঠক, পিতার বন্ধু মহলসহ সুধীজনেরা উপস্থিত ছিলেন।

কিউএনবি/অনিমা/০৫ অক্টোবর ২০২৪,/সন্ধ্যা ৬:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit