মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন
শিরোনাম
মাটিরাঙ্গার পলাশপুর জোনের উদ্যােগে ঈদ উপহার, আর্থিক অনুদান, চিকিৎসা সেবা প্রদান আটোয়ারীতে আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে প্রস্তুতিমূলক সভা খাল খননের মাধ্যমে বাংলাদেশকে খাদ্যে স্বয়ংসম্পন্ন করেছিলেন জিয়াউর রহমান: ভূমিমন্ত্রী দুর্গাপুরে খালের ওপর ৩৫টি অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিল প্রশাসন দুর্গম পাহাড়ে গৃহহীন অধিবাসীদের মুখে হাসি ফুটালো বাংলাদেশ সেনাবাহিনী মাটিরাঙ্গার পলাশপুর জোনের উদ্যােগে ঈদ উপহার, আর্থিক অনুদান, চিকিৎসা সেবা প্রদান। ইউএনওর সঙ্গে নারী আপত্তিকর ভিডিও ভাইরাল, জেলা জুড়ে তোলপাড় নওগাঁ রেসিডেনসিয়াল স্কুলের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হরমুজে যুক্তরাষ্ট্রকে সহায়তায় অন্য দেশগুলো ‘আগ্রহী’ নয়: ট্রাম্প কোনো ব্যাংকই আর দলের হয়ে কাজ করতে পারবে না: গভর্নর

সেপ্টেম্বরে ২৮ জনকে পিটিয়ে হত্যা, ৪৪ ধর্ষণ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৪ অক্টোবর, ২০২৪
  • ৫০ Time View

ডেস্ক নিউজ : চলতি বছর শুধু সেপ্টেম্বর মাসেই দেশে অন্তত ২৮ জনকে পিটিয়ে হত্যা করা হয়েছে। আর রাজনৈতিক সহিংসতার ঘটনায় কমপক্ষে ১৬ জন নিহত হয়েছেন। এই সময়ে দেশে ধর্ষণের ঘটনা ঘটেছে ৪৪টি। মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির মাসিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। 

প্রতিবেদনে বলা হয়, গত মাসে ৮৩টি রাজনৈতিক সহিংসতার ঘটনায় কমপক্ষে ১৬ জন নিহত হয়েছেন। এর মধ্যে ৪৫টি বিএনপির অভ্যন্তরীণ কোন্দল এবং ২৩টি ছিল বিএনপি ও আওয়ামী লীগের মধ্যে সংঘর্ষ। এ ছাড়া আধিপত্য বিস্তারের সংঘর্ষে ও সন্ত্রাসী হামলায় আওয়ামী লীগ, বিএনপি ও জামায়াতের আরও অন্তত আট জন নিহত হয়েছেন। 

হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির তথ্য অনুযায়ী, সেপ্টেম্বরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংঘর্ষে বা হেফাজতে অন্তত ৯ জন নিহত হয়েছেন। এর মধ্যে খাগড়াছড়িতে সেনাবাহিনীর গুলিতে আদিবাসী সম্প্রদায়ের ২ জন এবং আশুলিয়ায় পুলিশের গুলিতে এক গার্মেন্টস শ্রমিক নিহত হয়েছেন। 

প্রতিবেদনে আরও বলা হয়, গত মাসে অন্তত ৪৪টি ধর্ষণের ঘটনা ঘটেছে। এর মধ্যে ১৫ জন কিশোরী। ১৮ জন নারী ও কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ করা হয়েছে, ৪ জনকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে এবং একজন আত্মহত্যা করেছেন। 

কিউএনবি/অনিমা/০৪ অক্টোবর ২০২৪,/বিকাল ৩:৩৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit