মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
মাটিরাঙ্গার পলাশপুর জোনের উদ্যােগে ঈদ উপহার, আর্থিক অনুদান, চিকিৎসা সেবা প্রদান আটোয়ারীতে আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে প্রস্তুতিমূলক সভা খাল খননের মাধ্যমে বাংলাদেশকে খাদ্যে স্বয়ংসম্পন্ন করেছিলেন জিয়াউর রহমান: ভূমিমন্ত্রী দুর্গাপুরে খালের ওপর ৩৫টি অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিল প্রশাসন দুর্গম পাহাড়ে গৃহহীন অধিবাসীদের মুখে হাসি ফুটালো বাংলাদেশ সেনাবাহিনী মাটিরাঙ্গার পলাশপুর জোনের উদ্যােগে ঈদ উপহার, আর্থিক অনুদান, চিকিৎসা সেবা প্রদান। ইউএনওর সঙ্গে নারী আপত্তিকর ভিডিও ভাইরাল, জেলা জুড়ে তোলপাড় নওগাঁ রেসিডেনসিয়াল স্কুলের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হরমুজে যুক্তরাষ্ট্রকে সহায়তায় অন্য দেশগুলো ‘আগ্রহী’ নয়: ট্রাম্প কোনো ব্যাংকই আর দলের হয়ে কাজ করতে পারবে না: গভর্নর

ওয়াশিংটন-নিউইয়র্ক সফরে যাচ্ছেন পররাষ্ট্র সচিব

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৪ অক্টোবর, ২০২৪
  • ৬২ Time View

ডেস্ক নিউজ : মাসখানেক আগে পররাষ্ট্র সচিবের দায়িত্ব নিয়েছেন পেশাদার কূটনীতিক মো. জসীম উদ্দিন। দায়িত্ব নেওয়ার পর প্রথম বিদেশ সফরে মার্কিন যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন তিনি। সব কিছু ঠিক থাকলে আগামী ৭ অক্টোবর থেকে সপ্তাহখানেকের জন্য ওয়াশিংটন ও নিউইয়র্ক সফরে থাকবেন পররাষ্ট্র সচিব।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে। মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, পররাষ্ট্র সচিবের দায়িত্ব নেওয়ার পর প্রথম অ্যাসাইনমেন্টে যুক্তরাষ্ট্র যাবেন জসীম উদ্দিন। আগামী ৭ অক্টোবর ঢাকা থেকে ওয়াশিংটনের উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে পররাষ্ট্র সচিবের। তিনি ওয়াশিংটন থেকে নিউইয়র্কে যাবেন। ঢাকার একটি কূটনৈতিক সূত্র জানায়, ওয়াশিংটনে স্টেট ডিপার্টমেন্ট, হোয়াইট হাউজ, ইউএসটিআরের জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে সচিবের। এ ছাড়া, জাতিসংঘে বিভিন্ন কমিটির বৈঠক এবং জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গেও বৈঠক করবেন তিনি। বিশ্ব ব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গেও তার বৈঠকের কথা রয়েছে।

ওয়াশিংটনে সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠকে ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ, উন্নয়ন সহযোগিতা, রোহিঙ্গা, প্রতিরক্ষা, সন্ত্রাসবাদ দমন, জলবায়ু পরিবর্তনসহ বিভিন্ন ইস্যুতে আলোচনা হতে পারে। এ ছাড়া, অন্তর্বর্তী সরকার প্রধানের দায়িত্ব নেওয়ার পর ড. মুহাম্মদ ইউনূস সরকার দেশের সংস্কারের কথা বলছেন। আর বাংলাদেশের সংস্কারে সহযোগিতা করতে আগ্রহী যুক্তরাষ্ট্র। বৈঠকে সংস্কার ইস্যু বিশেষ গুরুত্ব পাবে বলে ধারণা করা হচ্ছে। কূটনৈতিক সূত্র আরও জানায়, জাতিসংঘে বিভিন্ন জ্যেষ্ঠ কর্মকর্তার সঙ্গে আলোচনা এবং একাধিক কমিটির বৈঠকে পররাষ্ট্র সচিব অংশ নেবেন বলে আশা করা হচ্ছে। জাতিসংঘ শান্তিরক্ষা, জলবায়ু পরিবর্তন, জাতিসংঘের রাজনৈতিক বিষয়ক অফিস, অর্থনৈতিক ও সামাজিক বিষয়ক অফিসসহ বিভিন্ন ক্ষেত্র বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

কিউএনবি/অনিমা/০৪ অক্টোবর ২০২৪,/দুপুর ২:১০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit