বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ন

স্কটল্যান্ডকে ১২০ রানের চ্যালেঞ্জ দিল বাংলাদেশ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪
  • ৪৯ Time View

স্পোর্টস ডেস্ক : সবশেষ তিন বিশ্বকাপ ধরে বাংলাদেশ ম্যাচ জিততে পারেনি। সে খরা কাটানোর বড় সুযোগ আজ নিগার সুলতানা জ্যোতিদের সামনে। সে লক্ষ্যেই আজ স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেছে দল। সে জয়টা তুলে নিতে বাংলাদেশের হাতে পুঁজি আছে ১১৯ রানের।

পাওয়ারপ্লে শেষে ১০ ওভারের আগ পর্যন্ত আর উইকেটের দেখাই পায়নি স্কটল্যান্ড। ইনিংসের মাঝপথে দলের রান ছিল ৫৫। দুই ব্যাটার সাথি রানি ও সোবহানা মুস্তারি অপরাজিত ছিলেন ২১ রানে। তবে সেখান থেকে দলের রানের গতি আর বাড়েনি তেমন। শেষ ১০ ওভারে রান উঠল মোটে ৬৪, তাও আবার ৬ উইকেটের বিনিময়ে।

সাথি রানি খুব বেশিক্ষণ টেকেননি, ২৯ রান করে বিদায় নিয়েছেন কিছু পরেই। এর কিছু পরেই বিদায় নেন অভিষিক্ত তাজ নাহারও। ১৬তম ওভারের শুরুতে সোবহানা বিদায় নেন ৩৮ বলে ৩৬ রান করে। দলের রান তখন মোটে ৮৬।

শেষ দিকে নিগার সুলতানা জ্যোতি একটা চেষ্টা করেছেন দ্রুত রান তোলার। তবে তার স্ট্রাইক রেটও ছিল ১০০ই, ১৮ বলে ১৮ রান করে শেষ ওভারে বিদায় নেন তিনি। তবে ওপাশে ফাহিমা খাতুনের ৫ বলে ১০ রানের ছোট্ট ক্যামিও বাংলাদেশকে নিয়ে যায় ১১৯ রানে। 

 

 

কিউএনবি/আয়শা/০৩ অক্টোবর ২০২৪,/রাত ৯:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit