মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৬:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
মাটিরাঙ্গার পলাশপুর জোনের উদ্যােগে ঈদ উপহার, আর্থিক অনুদান, চিকিৎসা সেবা প্রদান আটোয়ারীতে আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে প্রস্তুতিমূলক সভা খাল খননের মাধ্যমে বাংলাদেশকে খাদ্যে স্বয়ংসম্পন্ন করেছিলেন জিয়াউর রহমান: ভূমিমন্ত্রী দুর্গাপুরে খালের ওপর ৩৫টি অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিল প্রশাসন দুর্গম পাহাড়ে গৃহহীন অধিবাসীদের মুখে হাসি ফুটালো বাংলাদেশ সেনাবাহিনী মাটিরাঙ্গার পলাশপুর জোনের উদ্যােগে ঈদ উপহার, আর্থিক অনুদান, চিকিৎসা সেবা প্রদান। ইউএনওর সঙ্গে নারী আপত্তিকর ভিডিও ভাইরাল, জেলা জুড়ে তোলপাড় নওগাঁ রেসিডেনসিয়াল স্কুলের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হরমুজে যুক্তরাষ্ট্রকে সহায়তায় অন্য দেশগুলো ‘আগ্রহী’ নয়: ট্রাম্প কোনো ব্যাংকই আর দলের হয়ে কাজ করতে পারবে না: গভর্নর

ডি-৮ শীর্ষ সম্মেলনে অংশ নিতে ড. ইউনূসকে আমন্ত্রণ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪
  • ৮৩ Time View

ডেস্ক নিউজ :  মিশরে ডি-৮ এর ১১তম শীর্ষ সম্মেলন অংশগ্রহণের জন্য বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসকে আমন্ত্রণ জানানো হয়েছে। বুধবার (২ অক্টোবর) পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে সম্মেলনে অংশগ্রহণের জন্য প্রধান উপদেষ্টা আমন্ত্রণ জানান মিশরের রাষ্ট্রদূত মহি আলদিন আহমেদ ফাহমি।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, চলতি বছর ডি-৮ চেয়ার মিশর চলতি বছর ৪৮তম কমিশন, ২১তম মন্ত্রীদের কাউন্সিল মিটিং এবং ১১তম শীর্ষ সম্মেলনের আয়োজন করতে যাচ্ছে। তবে এখনো সম্মেলনের আনুষ্ঠানিক তারিখ প্রকাশ করা হয়নি।

ডি-৮ বাংলাদেশ, মিশর, ইন্দোনেশিয়া, ইরান, মালয়েশিয়া, নাইজেরিয়া, পাকিস্তান ও তুরস্কের মধ্যে উন্নয়ন সহযোগিতার একটি জোট, যা ডেভেলপিং-৮ নামেও পরিচিত। রাষ্ট্রদূত সম্প্রতি নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে মিসরের পররাষ্ট্রমন্ত্রীর ফলপ্রসূ বৈঠকের কথা উল্লেখ করেন।  

চলতি বছর বাংলাদেশ ও মিসরের কূটনৈতিক সম্পর্কের সুবর্ণজয়ন্তীর আলোকে দ্বিপাক্ষিক সম্পর্ককে পুনরুজ্জীবিত করার লক্ষ্যে সহযোগিতার সম্ভাব্য উপায়গুলো অন্বেষণ করার প্রসঙ্গ আসে। তারা দুই দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্যে প্রসারে সহযোগিতা বাড়াতে সম্মত হয়েছে। এছাড়া কৃষি, পেট্রোকেমিক্যাল, টেক্সটাইল এবং শিপিং খাতে সহযোগিতা নিয়ে আলোচনা করেছেন তারা।

রাষ্ট্রদূত ফিলিস্তিনি জনগণকে বাংলাদেশ যে মানবিক সহায়তা প্রদান করেছে তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। উপদেষ্টা চলমান সংঘাত সমাধানের জন্য সম্মিলিত প্রচেষ্টায় আরব দেশ এবং বৃহত্তর আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে সংহতি বৃদ্ধির বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।

কিউএনবি/আয়শা/০৩ অক্টোবর ২০২৪,/বিকাল ৫:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit