বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১০:১০ অপরাহ্ন
শিরোনাম
ব্রিটিশ বিমানঘাঁটিতে অনুপ্রবেশের অভিযোগে লাটভিয়ার দুই নাগরিক গ্রেফতার ঘাড় মটকে হত্যা, কার্টনে ভরে নীলফামারীতে নেওয়া হয় রাকিবের লাশ স্বপ্ন পূরণে শাড়ি পরেই খালি পায়ে দৌড়ালেন ১,৬০০ কিলোমিটার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ছাড়বে না ইরান, মজুতও হস্তান্তর করবে না বিদ্যুৎ উৎপাদনে চূড়ান্ত ধাপে রূপপুর, অনুমোদন দিলো বায়েরা আগামী ৫ বছরে ২ কোটি মানুষকে উন্নত চক্ষুসেবা দেবে সরকার: প্রতিমন্ত্রী মুহিত মুক্তির ২৩ ঘণ্টায় ৪৭ লাখ ভিউ! শুরুতেই চমকে দিল ‘ফিরে আসার গল্প’ আইএসইউতে দ্যা ফিট অ্যান্ড ফ্যাশন ফিয়েস্তা-২০২৬ অনুষ্ঠিত মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সংরক্ষণ ও মর্যাদা নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির স্বর্ণের দাম বাড়ল

বিশ্ব নবীর কটুক্তির প্রতিবাদে দুর্গাপুরে বিক্ষোভ মিছিল

তোবারক হোসেন খোকন,দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি
  • Update Time : বুধবার, ২ অক্টোবর, ২০২৪
  • ৭৩ Time View

তোবারক হোসেন খোকন,দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : মহানবী (সাঃ) এর কটুক্তিকারী হিন্দু পুরোহিত রামগিরি মহারাজ এবং তাকে সমর্থনকারী বিজেপির বিধায়ক নিতেশ নারায়নকে গ্রেপ্তার ও শাস্তির দাবি জানিয়ে নেত্রকোনার দুর্গাপুরে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে উপজেলা ঈমান আক্বিদা সংরক্ষণ কমিটির আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

উপজেলা মারকাজ মাদরাসা মাঠে বিক্ষোভ মিছিল পুর্ব প্রতিবাদ সমাবেশে মুফতি হাবিবুর রহমান এর সঞ্চালনায়, মুফতি মামুনুর রশীদের সভাপতিত্বে হাজার হাজার জনতার অংশগ্রহনে এক বিক্ষোভ মিছিল পৌরশহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ ঈমান আক্বিদা কমিটির উপদেষ্ট আল্লামা জিয়া উদ্দিন। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, মাওলানা ওয়ালী উল্লাহ্, মুফতি হুমাউন কবির, মুফতি আব্দুল্লাহ্, মুফতি বরকত উল্লাহ্, মাওলানা আব্দুর রউফ, মাওলানা ইব্রাহীম, মাও: মজিবুর রহমান, মাও: রফিকুল ইসলাম, হাফেজ আব্দুল কাদির সহ ঈমান আক্বিদা কমিটির ইউনিয়ন ও উপজেলা কমিটির নেতাকর্মীগণ।

এ সময় বক্তারা বলেন, ধর্মীয় ইস্যু নিয়ে ভারত সবসময়ই উস্কানীমুলক বক্তব্য দিয়ে সারা বিশে^র মুসলমানদের মনে প্রচন্ড আঘাত দেয়। বর্তমান সরকারের কাছে দাবী জানাই, ভারতীয় রাষ্ট্রদূতের সাথে কথা বলে এই জঘন্য কর্মের নিন্দা জানিয়ে দৃষ্টান্তমুলক শাস্তির ব্যবস্থা করুন। হিন্দু পুরোহিত রামগিরি মহারাজ এবং তাকে সমর্থনকারী বিজেপি নেতা নিতেশ নারায়ন কে গ্রেপ্তারের জন্য রাষ্ট্রীয়ভাবে প্রতিবাদ জানান। নয়তো দুর্গাপুর থেকেই ভারতীয় পন্য বয়কটের ডাক দিয়ে কঠোর আন্দোলনের ঘোষণা দেয়া হবে।

কিউএনবি/অনিমা/০২ অক্টোবর ২০২৪,/দুপুর ২:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit