বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৩:২২ অপরাহ্ন
শিরোনাম
আফটারশকের আতঙ্কে ভেনেজুয়েলা, ধ্বংসস্তূপে জীবিতদের খোঁজ হজ শেষে দেশে ফিরেছেন ৬৪ হাজারের বেশি হাজি, মৃত্যু ৫৪ জনের চীনে প্রথম ‘বিনিয়োগ কার্যালয়’ খোলার ঘোষণা প্রধানমন্ত্রীর স্বল্পোন্নত দেশগুলোর জন্য সহজ শর্তে অর্থায়ন সম্প্রসারণের আহ্বান বাংলাদেশের চীনের সঙ্গে আরও গভীর শিল্প অংশীদারিত্ব গড়ে তুলতে চায় বাংলাদেশ : প্রধানমন্ত্রী বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির সমঝোতা স্মারক সই তারেক রহমানের সঙ্গে চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ যুক্তরাষ্ট্রকে টপকে বিশ্বের দ্রুততম সুপারকম্পিউটার এখন চীনের কঙ্গো ফেরত চিকিৎসকের মাধ্যমে ফ্রান্সে ঢুকলো ইবোলা যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতায় মধ্যস্থতা করে পাকিস্তানের লাভ কতটা?

২১০ কিমি বেগে ধেয়ে আসছে টাইফুন ‘ক্রাথন’, মোকাবিলায় সেনা মোতায়েন!

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১ অক্টোবর, ২০২৪
  • ৫৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক : তাইওয়ানের আবহাওয়া অফিসের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, টাইফুন ক্রাথন প্রবল বৃষ্টি ও ঝড়ো হাওয়ায় রূপ নিয়ে বুধবার (২ অক্টেবার) তাইওয়ান উপকূলে আছড়ে পড়তে পারে। 

কেন্দ্রীয় আবহাওয়া প্রশাসন (সিডব্লিউএ) জানিয়েছে, বুধবার বিকেলে প্রধান বন্দর শহর কাওশিউংয়ে আঘাত হানতে পারে ক্রাথন। পরে উত্তর-পূর্ব দিকে তাইওয়ানের কেন্দ্র  দিয়ে পূর্ব চীন সাগরে প্রবেশ করতে পারে। 
 
ট্রপিক্যাল স্টর্ম রিস্ক অনুসারে, টাইফুনটি ক্যাটাগরি-৪ হারিকেনের সমান শক্তিশালী হয়ে উঠেছে, যার কেন্দ্রের কাছে প্রতি ঘন্টায় ২১০ কিলোমিটারের (১২৫ মাইল) বেশি বেগে বাতাস বয়ে চলেছে।

সিডব্লিউএ’র আবহাওয়াবিদ জিন হুয়াং বলেছেন, ‘টাইফুন ক্রাথনের প্রভাব ক্রমশ বাড়ছে। ১৫০ কিলোমিটারের বেশি বেগে ঝড় বয়ে যেতে পারে। সবাই সতর্ক থাকুন এবং দুর্যোগ মোকাবিলার প্রস্তুতি নিন।’

 
কাওশিউংয়ের মেয়র চেন চি-মাই সাংবাদিকদের বলেছেন, ‘আমরা একটা বিধ্বংসী ঝড় মোকাবিলার প্রস্তুতি নিচ্ছি। এখন পর্যন্ত ১ হাজার ৬৯০ জন মানুষকে নিরাপদ জায়গায় সরিয়ে নেয়া হয়েছে।’
 
এদিকে, এই টাইফুন মোকাবিলায় এরই মধ্যে এক হাজারের বেশি রাবার বোট এবং ১৫ হাজার সেনা প্রস্তুত রাখার কথা জানিয়েছে তাইওয়ান কর্তৃপক্ষ। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র সান লি-ফ্যাং বলেছেন, ‘সব সামরিক হাসপাতাল থেকে জরুরি মেডিকেল টিম গঠন করা হয়েছে এবং তারা যেকোনো সময় সহায়তা করতে প্রস্তুত।’

ক্রাথন-এর প্রভাবে তাইওয়ানের দূরবর্তী দ্বীপে চলাচলকারী সব নৌযান বন্ধ রাখা হয়েছে এবং কিছু অভ্যন্তরীণ ফ্লাইটও বাতিল করা হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/০১ অক্টোবর ২০২৪,/রাত ৯:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit