মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন
শিরোনাম
মাটিরাঙ্গায় শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু ও উৎসবমুখর করতে প্রস্তুতিসভা। ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে নির্মিত সেতুটি পরিদর্শন ॥ হত্যাসহ ১১ মামলার আসামি ইয়াবাসহ গ্রেপ্তার আটোয়ারীতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা দুর্যোগে নারী-কিশোরীর নিরাপত্তায় ওরিয়েন্টেশন লালমনিরহাটে নিরাপদ সড়ক নিশ্চিত করতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান আটোয়ারীতে শারদীয় দুর্গাপূজার নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা নিয়ে প্রস্তুতিমূলক সভা দুর্গাপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত শেখ হাসিনা, মনিরুল ও হারুনসহ ১০ আসামির বিরুদ্ধে শুনানি ২৮ অক্টোবর পাক অভিনেতার সঙ্গে নুসরাত ফারিয়া

চৌগাছায় বিষপানে এক কৃষকের মৃত্যু

Reporter Name
  • Update Time : রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ৯৩ Time View

এম এ রহিম চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় বিষপান করে তাইজেল হোসেন (৪০) নামে এক কৃষক আত্মহত্যা করেছেন। রবিবার দুপুরে উপজেলার নারায়নপুর ইউনিয়নের গুয়াতলী গ্রামে এ ঘটনা ঘটে। তাইজেল হোসেন গুয়াতলী গ্রামের মৃত রজো সর্দ্দারের ছেলে। এ ঘটনায় মৃতের পরিবার ও এলাকায় শোকের মাতম বইছে।

মৃত তাইজেল হোসেনের ভাইপো শাহিনুর রহমান জানান, আমার চাচা পেশায় এক জন কৃষক। তার দুটি ছেলে সন্তান রয়েছে। তিনি দীর্ঘ দিন যাবৎ শারিরিক বিভিন্ন রোগে ভুগছিলেন। সম্প্রতি তার পেটের (ব্যাধী-রোগ) ধরা পড়ে। এ জন্য তিনি বড় বড় ডাক্তারের চিকিৎসাও গ্রহণ করেছেন। ঘটনার দিন আমরা সবাই মাঠে কাজে চলে যায়। হঠাৎ ১২ টার দিকে খবর পেলাম চাচা বিষ খেয়েছে। মাঠ থেকে ছুটে এসে স্থানীয়দের সহযোগীতাই তাকে চৌগাছা সরকারি হাসপাতালে নিয়ে যায়।

সেখানে জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক বিশ ওয়াশ শেষে তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ভর্তি করে দেন। আমরা তাকে ওয়ার্ডে নিয়ে সেলাইনসহ প্রয়োজনীয় ওষুধ দিই। অল্প সময় পরে তিনি মৃত বরণ করেন।এ ব্যাপারে চৌগাছা সরকারি হাসপাতালের জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক লুৎফুননেছা লতা বলেন, ওয়াশ করে তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ভর্তি করে ওয়ার্ডে প্রেরণ করার কিছুক্ষণ পর তিনি মারাযান।চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

কিউএনবি/অনিমা/২৯ সেপ্টেম্বর ২০২৪,/বিকাল ৪:১৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit