বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৯:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
অতি চালাকের গলায় দড়ি বিশ্বকাপে আর্জেন্টিনা-ব্রাজিল মুখোমুখি হয়েছে কতবার, এগিয়ে কারা? পাকিস্তানের হামলায় নিহত সেনার সংখ্যা গোপন করেছে মোদি সরকার: অভিযোগ বিরোধীদের পাকিস্তানের হামলায় নিহতের সংখ্যা গোপনের অভিযোগ, মোদি সরকারের বিরুদ্ধে তোপ সেনাদের লেবানন ছাড়ার সময়সীমা নিয়ে যা জানালেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী গুইমারা  নির্ধারিত সময়ে  প্রাক্কলনের চেয়ে বেশি  খাল পুনঃখনন কাজ সম্পন্ন, বদলে যাবে কৃষকের ভাগ্য। গুইমারা  নির্ধারিত সময়ে  প্রাক্কলনের চেয়ে বেশি  খাল পুনঃখনন কাজ সম্পন্ন, বদলে যাবে কৃষকের ভাগ্য। আল্লাহর প্রিয় বান্দা কারা? যাদের তিনি ভালোবাসেন শ্রেণি কক্ষে শিক্ষার্থীকে যৌন হয়রানি,শিক্ষকের গলায় জুতার মালা আশুলিয়ায় শিক্ষকের অবহেলায় পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু 

যেখানে পেপসি কিংবা ম্যাকডোনাল্ডসকে ছাড়িয়ে গেলেন মাস্ক

Reporter Name
  • Update Time : শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ৮১ Time View

তথ্যপ্রযুক্তি ডেস্ক : বর্তমানে ইলন মাস্কের সম্পদের পরিমাণ ২৭০ বিলিয়ন ডলার। সেদিক থেকে ব্যক্তিগত সম্পদের দিক থেকে ম্যাকডোনাল্ডস ও পেপসির মতো জায়ান্ট কোম্পানিকেও ছাড়িয়ে গেছেন মর্কিন এই ধনকুবের।

বর্তমানে ম্যাকডোনাল্ডসের কোম্পানি মূল্য প্রায় ২২০ বিলিয়ন মার্কিন ডলার। আর পেপসির মালিকানাধীন কোম্পানি পেপসিকোর বর্তমান কোম্পানি মূল্য প্রায় ২৩৪ বিলিয়ন ডলার।

চলতি বছরের শুরুতে মাস্কের সম্পদের পরিমাণ ছিল ২২৯ বিলিয়ন ডলার। যদিও গত এপ্রিলে তার সম্পদের পরিমাণ কমে দাঁড়ায় ১৬৪ বিলিয়নে। কেননা কেননা টেসলার শেয়ারের দাম প্রায় ৪০ ভাগ কমে গিয়েছিল।

তবে শুধু আগস্ট মাসেই মাস্কের সম্পদের পরিমাণ বেড়েছে ৫০ বিলিয়ন। চলতি বছর সর্বোচ্চ সম্পদ আয় করা ব্যক্তিদের তালিকায় তার অবস্থান চতুর্থ। এক্ষেত্রে তার থেকে বেশি সম্পদ আয় করেছেন মেটার মার্ক জাকারবার্গ, এনভিডিয়ার জ্যানসেন হুয়াং, ওরাকলের ল্যারি এলিসন।

মাস্ক যদিও বর্তমানে বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি। তবে এই ধনকুবের পূর্বে এরচেয়েও বেশি অর্থের মালিক হয়েছিলেন। ২০২১ সালের নভেম্বর মাসে তার সম্পদের পরিমাণ দাঁড়িয়েছিল ৩৪০ বিলিয়নে।

কিউএনবি/অনিমা/২৮ সেপ্টেম্বর ২০২৪,/রাত ৯:০৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit