মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন
শিরোনাম
মাটিরাঙ্গায় শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু ও উৎসবমুখর করতে প্রস্তুতিসভা। ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে নির্মিত সেতুটি পরিদর্শন ॥ হত্যাসহ ১১ মামলার আসামি ইয়াবাসহ গ্রেপ্তার আটোয়ারীতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা দুর্যোগে নারী-কিশোরীর নিরাপত্তায় ওরিয়েন্টেশন লালমনিরহাটে নিরাপদ সড়ক নিশ্চিত করতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান আটোয়ারীতে শারদীয় দুর্গাপূজার নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা নিয়ে প্রস্তুতিমূলক সভা দুর্গাপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত শেখ হাসিনা, মনিরুল ও হারুনসহ ১০ আসামির বিরুদ্ধে শুনানি ২৮ অক্টোবর পাক অভিনেতার সঙ্গে নুসরাত ফারিয়া

সারা দেশে একযোগে শিক্ষা প্রতিষ্ঠান এমপিও ভুক্তির দাবীতে ৬৪ জেলায় শিক্ষকদের স্মারকলিপি পেশ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ১১২ Time View

এম এ রহিম চৌগাছা(যশোর) : সারা দেশে একযোগে শিক্ষা প্রতিষ্ঠান এমপিও ভুক্তির দাবীতে ৬৪ জেলায় ননএমপিও শিক্ষকগণ স্মারকলিপি পেশ করেছেন। স্বীকৃতিপ্রাপ্ত চলামান নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান এমপিও ভুক্তির দাবীতে সরকারের প্রধান উপদেষ্টা ও শিক্ষা উপদেষ্টা বরাবর স্মারকলিপি পেশ করেছেন শিক্ষকরা। বুধবার (২৫ সেপ্টম্বর) সকালে সারা দেশের ন্যায় ঝিনাইদহ জেলা প্রশাসকের মাধ্যমে তাদের একদফা দাবী সম্বলিত স্বারকলিপি প্রধান উপদেষ্টা বরাবর পেশ করেন। এ সময় জেলার সকল ননএমপিও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

এতে বক্তৃতা করেন, ননএমপিও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারী পরিষদের ঝিনাইদহ জেলা সভাপতি মামুনুর রশিদ, ননএমপিও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারী পরিষদের ঝিনাইদহ জেলা সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, মহেশপুর উপজেলা ননএমপিও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারী পরিষদের সভাপতি আব্দুর রহিম, মান্দারবাড়ীয়া দাখিল মাদ্রাসার শিক্ষক জাহাঙ্গীর আলম, কালীগঞ্জ উপজেলা ননএমপিও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারী পরিষদের সভাপতি অধ্যক্ষ জামিল হোসেন, কালীগঞ্জ উপজেলা ননএমপিও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারী পরিষদের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, মাদ্রাসার শিক্ষক জুলফিকার আলী, হরিনাকুন্ড উপজেলা ননএমপিও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারী পরিষদের সভাপতি আশরাফুল আলমগীর, হরিনাকুন্ড উপজেলা ননএমপিও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারী পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল আলিম, শৈলকুপা উপজেলা ননএমপিও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারী পরিষদের সাধারণ সম্পাদক কাজল রেখা প্রমুখ।

শিক্ষক নেতারা দাবী করেন শিক্ষা কারিকুলাম এবং শিক্ষার্থীদের পাঠদান প্রক্রিয়া সরকারি, এমপিও, নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠানে অভিন্ন হওয়া সত্ত্বেও শুধুমাত্র ননএমপিও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীগণ বেতন-ভাতা (এমপিও) থেকে বঞ্চিত এবং চরম ভাবে বৈষম্যের শিকার। তারা বলেন, কোন কোন শিক্ষা প্রতিষ্ঠান স্থাপনের বয়স প্রায় তিন যুগ (৩০ বছর) পার হয়ে গেছে। এ সকল প্রতিষ্ঠান থেকে অনেক শিক্ষক-কর্মচারী বিনা বেতনে অবসরে চলে গেছে। কেউ কেউ বেতন বিহীন অবস্থায় রোগে শোকে দুনিয়া থেকে চির বিদায় নিয়েছেন। প্রতিষ্ঠান গুলোর সকল যোগ্যতা থাকা সত্ত্বেও বারবার খুড়া অজুহাতে পাশকাটিয়ে এ সকল ননএমপিও প্রতিষ্ঠানকে এমপিও থেকে বঞ্চিত করা হয়েছে। তাই আমরা বর্তমান সরকারের নিকট এক দফা দাবী জানাই যে আমাদের মৌলিক অধিকার ভাত, কাপড়, বাসস্থান ও চিকিৎসা নিশ্চিতা দেওয়ার জোর দাবী জানাচ্ছি।

 কিউএনবি/অনিমা/২৭ সেপ্টেম্বর ২০২৪,/রাত ৮:৪৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit