বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১০:১৪ অপরাহ্ন
শিরোনাম
ব্রিটিশ বিমানঘাঁটিতে অনুপ্রবেশের অভিযোগে লাটভিয়ার দুই নাগরিক গ্রেফতার ঘাড় মটকে হত্যা, কার্টনে ভরে নীলফামারীতে নেওয়া হয় রাকিবের লাশ স্বপ্ন পূরণে শাড়ি পরেই খালি পায়ে দৌড়ালেন ১,৬০০ কিলোমিটার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ছাড়বে না ইরান, মজুতও হস্তান্তর করবে না বিদ্যুৎ উৎপাদনে চূড়ান্ত ধাপে রূপপুর, অনুমোদন দিলো বায়েরা আগামী ৫ বছরে ২ কোটি মানুষকে উন্নত চক্ষুসেবা দেবে সরকার: প্রতিমন্ত্রী মুহিত মুক্তির ২৩ ঘণ্টায় ৪৭ লাখ ভিউ! শুরুতেই চমকে দিল ‘ফিরে আসার গল্প’ আইএসইউতে দ্যা ফিট অ্যান্ড ফ্যাশন ফিয়েস্তা-২০২৬ অনুষ্ঠিত মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সংরক্ষণ ও মর্যাদা নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির স্বর্ণের দাম বাড়ল

ফুলবাড়ীতে জমি জমার বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের মারপিট থানায় অভিযোগ করেও প্রতিকার পায়নি ভুক্তভোগী 

মোঃ আসাদুজ্জামান আসাদ , দিনাজপুর প্রতিনিধি । 
  • Update Time : শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৬৫ Time View
মোঃ আসাদুজ্জামান আসাদ , দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার চক এনায়েতপুর গ্রামে জমিজমার বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের মারপিট, থানায় অভিযোগ করেও প্রতিকার পাননি ভুক্তভোগী সরোয়ার হোসেন। 

ফুলবাড়ী উপজেলার বেতদিঘী ইউপির চক এনায়েতপুর গ্রামের মৃত নুরুল ইসলাম এর পুত্র সরোয়ার হোসেন এর ফুলবাড়ী থানায় গত ১৭ই সেপ্টেম্বর ২০২৪ইং তারিখে দায়েরকৃত অভিযোগসুত্রে জানা যায়, গত ১৬/০৯/২০২৪ইং তারিখ সোমবার সকাল সাড়ে ১১টায় সরোয়ার হোসেন গরু ক্রয়ের জন্য পার্শ্ববতী আমবাড়ী হাটের উদ্দেশ্যে মাদিলা হাট বাজারে রফিকুল ইসলামের সারের দোকানের সামনে আসা মাত্র মোঃ নোহাশ(৩৩), পিতাঃ মোঃ মাসুদ মন্ডল, সাং-পশ্চিম গৌরীপাড়া, উপজেলা-ফুলবাড়ী, জেলা-দিনাজপুর, মোঃ নাহিদ হোসেন, পিতা মৃত-নুরুল হক, সাং- চক এনায়েতপুর তারা পুর্বের শত্রু তার জের ধরে লাঠিসোটা নিয়ে সরোয়ার হোসেনকে বেদম মারপিট করে মারাত্মক আহত করেন এবং তার কাছে থাকা ৫২ হাজার টাকা জোর করে বের করে নেন অভিযুক্ত ওই দুই ব্যক্তি। 

স্থানীয় লোকজন ওইদিনে তাকে উদ্ধারে করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্যকমপ্লক্সেে চিকিৎসার জন্য ভর্তি করান। সরোয়ার হোসেন চিকিৎসাধীন অবস্থায় থাকায় সুযোগ বুঝে মাদিলাহাটে উল্লেখিত ব্যক্তিরা দলবল নিয়ে মার্কেট দখল করে নেন। এই ঘটনায় মোঃ সরোয়ার হোসেন গত ১৭/০৯/২০২৪ ইং তারিখে দুইজনকে অভিযুক্ত করে ফুলবাড়ী থানায় একটি অভিযোগ দায়ের করেন।  দুই সপ্তাহ পার হলেও ফুলবাড়ী থানার পুলিশ কোন প্রয়োজনীয় ব্যবস্থা নি”চ্ছে না।

এদিকে মোঃ সরোয়ার হোসেন সাংবাদিককে জানান, উক্ত মার্কেট আমার পৈত্রিক সূত্রে পাওয়া জমির উপরে নির্মাণ করেছি। গন অভ্যুত্থানের পর প্রতিপক্ষরা এই সুযোগ নিয়ে দলবল নিয়ে মারপিট করে আমার মার্কেট দখল করে নিয়েছে। আমি থানায় অভিযোগ করেও বিচার পা”ছি না। অভিযোগ উঠেছে ফুলবাড়ী থানার কার্যক্রম চালু হলেও ফুলবাড়ী থানার পুলিশ ন্যায়সংগত কোন আইনানুগ ব্যবস্থা নি”ছে না। এতে সাধারন মানুষ বিচার পা”ছে না। 

এই ঘটনায় ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান এর সাথে মোবাইল ফোনে কথা বললে তিনি জানান, অভিযোগ পেয়েছি ঘটনা তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থানেওয়া হবে।
কিউএনবি/আয়শা/২৭ সেপ্টেম্বর ২০২৪,/দুপুর ২:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit