রবিবার, ২৮ জুন ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম

স্ত্রীর যৌতুক মামলায় ‘পাপ মুক্ত’ সিনেমার অভিনেতা গ্রেফতার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ৮৪ Time View

বিনোদন ডেস্ক : গেল মে মাসেই ভালোবেসে বিয়ে করেছিলেন ‘ভাইয়ারে’ সিনেমাকে ‘পাপ মুক্ত’ দাবি করা অভিনেতা রাসেল মিয়া। তবে চার মাস পার না হতেই দাম্পত্য কলহ ও ৬৫ লাখ টাকা যৌতুকের দাবিতে স্ত্রী বর্ষা চৌধুরীকে নির্যাতনের অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। এ সংক্রান্ত মামলায় রাসেল মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ।

রাজধানীর সবুজবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াছিন আলী গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, রাসেল মিয়াকে গ্রেফতারের পর আদালতে পাঠানো হয়েছে।

এ ঘটনায় সোশ্যাল মিডিয়া ফেসবুক লাইভে এসে বর্ষা চৌধুরী কান্নারত অবস্থায় যৌতুকের জন্য তাকে মারধর ও নির্যাতনের ব্যাপারে জানিয়েছেন। তিনি জানান, বিয়ের মাত্র তিনদিন পর থেকেই রাসেল মিয়া যৌতুক দাবি করেন এবং এ জন্য শারীরিক ও মানসিকভাবে তাকে নির্যাতন করা শুরু করেন।

এছাড়া মামলার এজাহারে বাদী উল্লেখ করেছেন, চলতি বছরের ১৬ মার্চ ইসলামিক শরীয়ত অনুযায়ী বিবাদী রাসেল মিয়ার সঙ্গে বিয়ে হয় আমার। বিয়ের পর ভবিষ্যৎ সুখের কথা ভেবে আমি বিভিন্ন সময় বিবাদীকে প্রায় ৫ লাখ টাকা নগদ দেই। কিন্তু এতে খুশি না হয়ে বরং বিবাদীর লোভ আরও বেড়ে যায় এবং নতুন সিনেমা তৈরি করবে বলে প্রায়ই আমার কাছে যৌতুক হিসেবে ৬৫ লাখ টাকা দাবি করতে থাকে। এতে অপরাগতা প্রকাশ করলে দ্বিতীয় বিয়ের হুমকি এবং নির্যাতন করতে থাকে রাসেল। সবশেষ গত বৃহস্পতিবার রাতে বর্ষাকে এলোপাতাড়ি মারধর করে শরীরের বিভিন্ন জায়গায় সে জখম করে। 

উল্লেখ্য, ‘ভাইয়ারে’ সিনেমায় নায়ক ও পরিচালকের দ্বৈত ভূমিকায় ছিলেন রাসেল মিয়া। ওই সময় সিনেমাটির প্রচারণায় ‘পাপ মুক্ত’ দাবি করে ব্যাপক আলোচনা-সমালোচনার শিকার হয়েছিলেন। অজু নিয়ে সিনেমাটি দেখা যাবে এবং সিনেমাটি দেখলে অজু ভাঙবে না বলে দাবি করেছিলেন রাসেল মিয়া।

কিউএনবি/অনিমা/২৪ সেপ্টেম্বর ২০২৪,/সকাল ১০:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit