শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
মার্কিন নিষেধাজ্ঞার চাপে ইরানি এয়ারলাইন নিষিদ্ধ করল আমিরাত নেতানিয়াহুর জাতিসংঘ সফরের প্রতিবাদ, নিউইয়র্কে গ্রেফতার ১০৩ ইউক্রেনের সামরিক সহায়তায় ৬.৬ বিলিয়ন ইউরো দিতে সম্মত ইইউ নারীর আপত্তিকর ছবি মুছে ফেলতে মেটাকে দিল্লি হাইকোর্টের নির্দেশ ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের লেজার প্রযুক্তির অস্ত্র মোতায়েন, সামনে এলো চাঞ্চল্যকর তথ্য জাতিসংঘে সানগ্লাস পরে কেন বক্তব্য দিলেন নেপালের প্রধানমন্ত্রী পর্তুগালে জনসমক্ষে মুখঢাকা নিষিদ্ধ ইতালির স্কুলে বোরকা-নিকাব নিষিদ্ধ, বিদেশি শিক্ষার্থীদের জন্য নতুন নিয়ম ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরিতে সায় ট্রাম্পের প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরের সার্বিক কার্যক্রম নিয়ে প্রেস ব্রিফিং আজ

‘মিস ইউনিভার্স ইন্ডিয়া’র মুকুট জয় করলেন রিয়া

Reporter Name
  • Update Time : সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ৬৮ Time View

বিনোদন ডেস্ক : ভারতীয় প্রতিনিধি রিয়াকে বিজয়ের মুকুট পরিয়ে দেন ‘মিস ইউনিভার্স ইন্ডিয়া ২০১৫’ বিজয়ী উর্বশী রাউতেলা। এই বিজয় রিয়ার কাছে অনেক বড় পাওয়া। আবেগী হয়ে মঞ্চে দারুণ উচ্ছ্বসিত ছিলেন তিনি। অভিব্যক্তি প্রকাশ করে ভারতীয় সংবাদ সংস্থা এএনআই-কে রিয়া সিং বলেন, ‘আজ মিস ইউনিভার্স ইন্ডিয়া ২০২৪’-এর মুকুট জয় করেছি। আমি খুবই কৃতজ্ঞ। এই অবস্থানে পৌঁছানোর জন্য অনেক কাজ করেছি। এই মুকুটের জন্য নিজেকে যথেষ্ট যোগ্য বলে মনে করতে পারি। আমি পূর্বের বিজয়ীদের দ্বারা খুব অনুপ্রাণিত হয়েছি।’

‘মিস ইউনিভার্স ইন্ডিয়া ২০২৪’-এর বিচারকের দায়িত্ব পালন করেন বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলা। বিজয়ের পর রিয়াকে তাজমহল মুকুট পরিয়ে দেন এই অভিনেত্রী। এ সময় আশা প্রকাশ করে তিনি বলেন— ‘এ বছর মিস ইউনিভার্সের মুকুট ছিনিয়ে আনবে ভারত।’‘মিস ইউনিভার্স ২০২৪’ প্রতিযোগিতায় প্রথম রানার আপ নির্বাচিত হয়েছেন প্রাঞ্জল প্রিয়া, দ্বিতীয় রানার আপ নির্বাচিত হয়েছেন ছাবি ভার্গ। তৃতীয় ও চতুর্থ অবস্থানে রয়েছেন— সুস্মিতা রায় ও রূপফুজানো হুইসো।

রিয়া ২০২২ সালে গুজরাটের মহাত্মা গান্ধী ইন্টারন্যাশনাল স্কুল থেকে পড়াশোনা করেছেন। তিনি পারফর্মিং আর্টসে স্নাতক ডিগ্রি অর্জন করেন। রিয়া জনপ্রিয় ব্যবসায়ী ব্রিজেশ সিংহের মেয়ে। তার বাবা-মা দু’জনেই রিয়ার স্বপ্ন এবং ক্যারিয়ারের জন্য সাপোর্ট করেছেন। খুব অল্প বয়স থেকেই মডেল হিসেবে কাজ শুরু করেন রিয়া। ১৬ বছর বয়সে ডিভা’স মিস টিন গুজরাট এবং ১৭ বছর বয়সে মিস টিন আর্থ ২০২৩-এর মতো প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন এবং দুটি শিরোপাই জয় করেছিলেন।

 

 

কিউএনবি/আয়শা/২৩ সেপ্টেম্বর ২০২৪,/সন্ধ্যা ৭:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit