শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন
শিরোনাম
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ পাকিস্তানে বাস খাদে পড়ে নিহত ৪০ নতুন ভোটার নিবন্ধনের সময়সীমা এক মাস বাড়ালো ইসি বড় পর্দায় বিশ্বকাপ দেখার স্থানগুলোতে বিশেষ নজরদারি চালাবে ডিএমপি সুখরঞ্জন বালী অপহরণে সরাসরি জড়িত ছিলেন এএসপি ফজলুর মাটিরাঙ্গায় বর্ণিল আয়োজনে ‘নজরুল বর্ষ ২০২৬-২৭’ এর শুভ উদ্বোধন। গুড়গুড়ি উত্তরপাড়া গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষরা ৬০টি আম গাছ কেটে ফেলেন ॥ আশুলিয়ায় মোটর চালক দলের মতবিনিময় সভা  দেবীগঞ্জে ৩ বছরেও শেষ হয়নি সড়ক নির্মাণকাজ, ঠিকাদারের অবহেলার অভিযোগে মানববন্ধন আয়াতুল্লাহ আলি খামেনির কফিন তেহরানের গ্র্যান্ড মোসাল্লায়, জানাজা শনিবার

নামাজ পড়ে ফেরার পথে প্রাণ গেল বৃদ্ধের

Reporter Name
  • Update Time : শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪
  • ৬৮ Time View

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর বেগমগঞ্জে ফজরের নামাজ পড়ে ঘরে ফেরার পথে ছেলামত উল্যাহ (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।  শনিবার (২১ সেপ্টেম্বর) সকালে উপজেলার একলাশপুর ইউনিয়নের একলাশপুর গ্রামে এই ঘটনা ঘটে।নিহত ছেলামত উল্যাহ উপজেলার একলাশপুর ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ডের একলাশপুর গ্রামের জমাদার বাড়ির মৃত এছাক মিয়য়ার ছেলে। প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ছেলামত উল্যাহ ভোররাতে ঘর থেকে বের হয়ে বাড়ির পাশে মসজিদে ফজরের নামাজ আদায় করেন। নামাজ শেষে বাড়ি ফেরার পথে সকাল ৬টার দিকে তিনি দেখেন বাড়ির উঠানে ছিঁড়ে পড়ে আছে বৈদ্যুতিক তার। তখন তার হাতে থাকা লাঠি দিয়ে তার সরাতে গেলে বিদ্যুৎপৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।বেগমগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) কুতুব উদ্দিন লিয়ন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ। নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়না তদন্ত ছাড়া মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা নেওয়া হবে।

কিউএনবি/অনিমা/২১ সেপ্টেম্বর ২০২৪,/রাত ৮:৩৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit