মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন
শিরোনাম
যুক্তরাষ্ট্রের পক্ষে সেনা পাঠাবে না যুক্তরাজ্য ইরানের বিদ্যুৎ স্থাপনা-খার্গ দ্বীপ সম্পূর্ণরূপে ধ্বংসে ট্রাম্পের হুমকি সংসদে হাসনাত ভুল স্বীকারের পর যা বললেন সালাহউদ্দিন সম্প্রচার চুক্তি বাতিল, বাংলাদেশে দেখা যাবে না আইপিএল যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য চুক্তি বাতিলের দাবীতে দুর্গাপুরে বিক্ষোভ সমাবেশ আটোয়ারীতে মাসিক সমন্বয় সভা ও আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত নোয়াখালীতে মাদক দ্বন্দ্বে তরুণ খুন, গ্রেপ্তার ৮ নতুন ছবির ঘোষণা সালমানের, মুক্তি ঈদে ইরান কেন হরমুজের ওপর পূর্ণ সার্বভৌমত্ব চাচ্ছে, শুধুই কি রাজস্ব নাকি অন্য কিছু ঢাবির চারুকলা অনুষদে বাংলা নববর্ষ উদযাপনের প্রস্তুতি শুরু

আকাশ দীপের জোড়া আঘাতে ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪
  • ৪১ Time View

স্পোর্টস ডেস্ক : ব্যাটিংয়ের শুরুতেই সাদমান ইসলামের উইকেট তুলে নিয়েছিলেন জাসপ্রিত বুমরাহ। সেই বিপর্যায় সামলে বাংলাদেশকে টানছিলেন জাকির হাসান ও অধিনায়ক নাজমুল হোসেন। মনে হচ্ছিল শুরুর ধাক্কা বুঝি সামলে নিয়েছেন এই দুই ব্যাটার। তবে তা হয়নি। আকাশ দীপ সিং বোলিংয়ে এসে জোড়া আঘাত করেছেন বাংলাদেশের ব্যাটিং অর্ডারে। তাতে ২২ রানেই ৩ উইকেট খুইয়ে বসেছে বাংলাদেশ।

অধিনায়ক নাজমুল শান্তকে সঙ্গ দিতে মাঠে আসেন অভিজ্ঞ মুশফিকুর রহিম। তার ব্যাটিংয়ে লাঞ্চের আগে আর কোনো আঘাত আসেনি উইকেটে। লাঞ্চের আগে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ২৬ রান।

এর আগে চেন্নাই টেস্টের প্রথম দিনে দারুণ খেলে রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজা জুটি। ১৪৪ রানে ৬ উইকেট হারানো ভারত এই দু’জনের নৈপুণ্যে শেষ বিকেলে কোনো উইকেট না হারিয়ে স্কোরবোর্ডে জমা করে ৩৩৯ রান। তাতে বড় সংগ্রহের ভিত পেয়ে যায় ভারত।

দ্বিতীয় দিনে তাই যত দ্রুত ভারতকে আটকে রাখা যায় সেই লক্ষ্য ছিল বাংলাদেশি বোলারদের। সেই লক্ষ্য পূরণ করেছেন তাসকিন-হাসানরা। দ্বিতীয় দিনে তাসকিনের তিন শিকার ও শেষ বেলায় বুমরাহকে সাজঘরে ফিরিয়ে ফাইফার তুলে নিয়েছেন হাসান মাহমুদ। যা টেস্ট ক্যারিয়ারে তার দ্বিতীয়বার। আর তাতে ৩৭৬ রানে অলআউট হয়েছে ভারত।

 

 

কিউএনবি/আয়শা/২০ সেপ্টেম্বর ২০২৪,/দুপুর ১:০৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit