শনিবার, ২৭ জুন ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
প্রধানমন্ত্রীর সঙ্গে চীন যৌথভাবে কাজ করার ব্যাপারে ঐক্যমত হয়েছে: মাহদী আমিন বাবার পর এবার মা ও তিন বোন, একা হয়ে গেলেন সিফাত এক রাতেই ইউক্রেনের ৬৬০টি ড্রোন ভূপাতিত করার দাবি রাশিয়ার শিক্ষার্থী শূন্য ৬২১টি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের ভর্তি কার্যক্রম স্থগিত ৩৯ সেকেন্ডে সব শেষ, ভেনেজুয়েলায় যা ঘটল তা কল্পনারও বাইরে আফটারশকের আতঙ্কে ভেনেজুয়েলা, ধ্বংসস্তূপে জীবিতদের খোঁজ হজ শেষে দেশে ফিরেছেন ৬৪ হাজারের বেশি হাজি, মৃত্যু ৫৪ জনের চীনে প্রথম ‘বিনিয়োগ কার্যালয়’ খোলার ঘোষণা প্রধানমন্ত্রীর স্বল্পোন্নত দেশগুলোর জন্য সহজ শর্তে অর্থায়ন সম্প্রসারণের আহ্বান বাংলাদেশের চীনের সঙ্গে আরও গভীর শিল্প অংশীদারিত্ব গড়ে তুলতে চায় বাংলাদেশ : প্রধানমন্ত্রী

এবার রিজওয়ানকে সমালোচনায় বিঁধলেন সাবেক স্পিনার

Reporter Name
  • Update Time : বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ৬১ Time View

স্পোর্টস ডেস্ক : পাকিস্তানের উইকেটকিপার-ব্যাটসম্যান মোহাম্মদ রিজওয়ানকে এবার কঠোর সমালোচনায় বিদ্ধ করলেন দেশটির সাবেক ক্রিকেটার তথা স্পিনার দানিশ কানেরিয়া। বিশেষ করে ভারতের বিপক্ষে গত টি-টোয়েন্টি বিশ্বকাপে রিজওয়ানের পারফরম্যান্স নিয়ে রীতিমত কটাক্ষ করেন। 

কানেরিয়া উল্লেখ করেন, রিজওয়ান যখন স্ট্রাইকে ছিলেন, রোহিত শর্মা ইচ্ছাকৃতভাবে জাসপ্রিত বুমরাহকে আক্রমণে নিয়ে আসেন। কারণ তিনি জানতেন যে, বুমরাহ তাকে আউট করতে পারবেন। এটি খুবই স্পষ্ট ছিল। কানেরিয়া সেই ম্যাচের একটি গুরুত্বপূর্ণ মুহূর্তের কথা উল্লেখ করেন, যেখানে ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা বুমরাহকে আক্রমণে নিয়ে আসেন, যা রিজওয়ানের আউট হওয়ার ইঙ্গিত দেয়। 

তিনি এ সময় রিজওয়ানকে উদ্দেশ্য করে বলেন, প্রথম বলেই সুইপ করতে যাওয়া কী ধরনের শট? আপনি যেখানে অক্ষর প্যাটেলের বিপক্ষে রান করতে পারছেন না, শুধু সিঙ্গেল এবং ডাবলস নিয়ে নিজের সঙ্গীকে চাপে ফেলে দিচ্ছেন। তারপর যখন জানেন যে, প্রতিপক্ষ অধিনায়ক আপনাকে আউট করার জন্য ফাস্ট বোলার এনেছে, তখন কী আপনি এটা বলবেন যে, ‘এই নাও, আমার উইকেট নিয়ে যাও?’।

নাসাউ কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত সেই ম্যাচে ৪৪ বলে ৩১ রান করেন মোহাম্মদ রিজওয়ান। স্ট্রাইক রেট ছিল মাত্র ৭০.৪৫। ম্যাচের ১৫তম ওভারে বুমরাহর বলে বোল্ড হয়ে ফেরেন তিনি। যার ফলে পাকিস্তান ব্যাপক চাপের মধ্যে পড়ে এবং শেষে ৬ রানে পরাজিত হয়। সূত্র: ক্রিকেট পাকিস্তান

 

 

কিউএনবি/আয়শা/১৮ সেপ্টেম্বর ২০২৪,/রাত ৯:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit