শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন
শিরোনাম
জাতীয় স্মৃতিসৌধে জয় বাংলা স্লোগান দেওয়ার সময়ে এক নারী আটক সৌদিতে স্ট্রোক করে বাংলাদেশির মৃত্যু   তেল পেতে মোটরসাইকেলের দীর্ঘ লাইন, সীমিত সরবরাহে বাড়ছে ভোগান্তি আটোয়ারীতে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা দবির উদ্দীনের লাশ দাফন ভিয়েতনামের সঙ্গে তিন গোলে হারল বাংলাদেশ রাঙামাটিতে মাদকের বিরুদ্ধে পুলিশের সাঁড়াশি অভিযান; ৪শ’ ইয়াবাসহ গ্রেফতার-৩৬ ‎তবে কি দেশ স্বাধীন করাই আমার অপরাধ? অপমানে কাঁদলেন বীর প্রতীক আজিজুল হক ট্রাম্পের নতুন সিদ্ধান্তে দুশ্চিন্তায় বিশ্বকাপের পাঁচ দেশ নরসিংদীতে মাদকসেবীদের হামলায় মসজিদের ইমাম জখম আটোয়ারীতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

রাহুল গান্ধীকে হত্যার হুমকি, দিল্লি পুলিশের কাছে কংগ্রেসের অভিযোগ

Reporter Name
  • Update Time : বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ১২৬ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের বিরোধীদলীয় নেতা ও কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধী বর্তমানে প্রাণসংশয়ে আছেন। কংগ্রেস অভিযোগ করছে, বিজেপির একাধিক নেতা রাহুলকে হত্যার হুমকি দিচ্ছেন এবং আক্রমণের প্ররোচনাও দিচ্ছেন। এই হুমকির পরিপ্রেক্ষিতে কংগ্রেস দিল্লি পুলিশের দ্বারস্থ হয়েছে এবং অভিযুক্তদের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে।

বুধবার প্রকাশিত ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, কংগ্রেসের কোষাধ্যক্ষ অজয় ​​মাকেন নয়াদিল্লির তুঘলক রোড থানায় অভিযোগ জমা দিয়েছেন। সেই সঙ্গে এ অভিযোগের একটি কপি ভারতের প্রধান নির্বাচন কমিশনারের কাছেও পাঠানো হয়েছে। 

কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়েছে, একাধিক বিজেপি ও এনডিএ শরিক দলের নেতারা রাহুল গান্ধীকে প্রকাশ্যে হত্যার হুমকি দিয়েছেন। অভিযুক্তদের মধ্যে রেল প্রতিমন্ত্রী রভনীত সিং বিট্টু, উত্তর প্রদেশের মন্ত্রী রঘুরাজ সিং, শিবসেনার নেতা সঞ্জয় গাইকোয়াদ এবং বিজেপি নেতা তরবিন্দর সিং মারওয়াহর নাম উল্লেখ করা হয়েছে।

কংগ্রেসের অভিযোগে বলা হয়েছে, বিজেপি নেতা তরবিন্দর সিং এক জনসভায় বলেছিলেন, রাহুল গান্ধী তার আচরণ শোধরান, নাহলে তার পরিণতি তার দাদির মতো হবে। এর পাশাপাশি, রেল প্রতিমন্ত্রী রভনীত সিং রাহুলকে ‘দেশের এক নম্বর সন্ত্রাসবাদী’ বলে আক্রমণ করেছেন। শিবসেনার নেতা সঞ্জয় গাইকোয়াদ আরও এগিয়ে গিয়ে ঘোষণা দেন, যে ব্যক্তি রাহুলের জিহ্বা ছিড়ে আনতে পারবে, তাকে ১১ লাখ রুপি পুরস্কার দেওয়া হবে।

কংগ্রেসের মতে, এই ধরনের উসকানিমূলক বক্তব্যের মাধ্যমে জম্মু-কাশ্মিরসহ বিভিন্ন রাজ্যে নির্বাচনকে কেন্দ্র করে অশান্তি সৃষ্টি করার চেষ্টা চলছে। কংগ্রেস স্পষ্ট করে জানায়, তারা হত্যার হুমকি থেকে ভয় পান না, তবে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া অপরিহার্য।

কিউএনবি/অনিমা/১৮ সেপ্টেম্বর ২০২৪,/বিকাল ৪:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit