রবিবার, ২৮ জুন ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন
শিরোনাম
‘ক্যাশলেস বাংলাদেশ’ গড়তে পূবালী ব্যাংক পিএলসি রাণীশংকৈল উপশাখা, ঠাকুরগাঁও এর উদ্যোগে ৩ দিনব্যাপী ফ্রি ক্যাশলেস ক্যাম্পেইন বুথ উদ্বোধন আর্জেন্টিনা ভক্ত আজাদ মেম্বারের শেষ ঠিকানা কারাগার সংসদে প্রধানমন্ত্রীর সঙ্গে মধ্যাহ্নভোজ করলেন শিক্ষার্থীরা ৯ জুলাই খামেনির জানাজায় অংশ নেবে ২ কোটি মানুষ ভয়াবহ তাপপ্রবাহে বিপর্যস্ত ইউরোপ, সর্বোচ্চ সতর্কতা জারি করমুক্ত আয়সীমা ৬ লাখ টাকা করার প্রস্তাব নুরুল হক নুরের জাপানের বিপক্ষে শুরুর একাদশে থাকবেন নেইমার? নওগাঁ সরকারি কলেজের এইচএসসি শিক্ষার্থীদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা  তীব্র গরমে রানীশংকৈলে অতিমাত্রায় লোডশেডিংয়ে ক্ষুব্ধ গ্রাহকরা । কুয়েত ও বাহরাইনে ৮ মার্কিন স্থাপনা ধ্বংসের দাবি ইরানের

বাবা-মাকে শাস্তি দিতে শিশুদের আটক করছে জান্তাবাহিনী

Reporter Name
  • Update Time : বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ৬৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক : মিয়ানমারে বিরোধীদের দমনে ব্যাপক মাত্রায় গ্রেপ্তার ও হত্যা চালাচ্ছে সামরিক বাহিনী। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনের প্রতিবেদনে বলা হয়, অভ্যুত্থানের মধ্য দিয়ে ক্ষমতায় আসার সাড়ে তিন বছরে ৫ হাজারের বেশি বেসামরিক মানুষকে হত্যা করেছে জান্তাবাহিনী। 

গেল এক বছরে ৫০ শতাংশ বেড়েছে নিহতের সংখ্যা।  নিরাপত্তা বাহিনীর হেফাজতে মারা যাচ্ছে শিশুরাও। বিভিন্ন শহরে গ্রেফতার করে চলছে সেনাবাহিনীতে বাধ্যতামূলক নিয়োগ।

২০২১ সালের ফেব্রুয়ারিতে অং সান সু চির সরকারকে হটিয়ে অভ্যুত্থানের মধ্য দিয়ে ক্ষমতা দখল করে মিয়ানমারের সেনাবাহিনী। এর প্রতিবাদে দেশজুড়ে বিক্ষোভ শুরু হলে সহিংসভাবে তা দমনে নামে সেনাবাহিনী।  

সাড়ে তিন বছরে জান্তাবিরোধী বিক্ষোভ সশস্ত্র বিদ্রোহে রূপ নেয়, লড়াই চলছে একাধিক ফ্রন্টে।  বিভিন্ন অঞ্চলে এখন পতনের মুখে জান্তা সরকার। এ অবস্থায় বিরোধীদের দমনে গ্রেপ্তার ও হত্যার ব্যাপকতা আরও বাড়িয়েছে তারা। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনের প্রতিবেদনে উঠে আসে তার চিত্র। 

এতে বলা হয়, ২০২১ থেকে ২০২৩ এর মার্চ পর্যন্ত ২৫ মাসে সেনাবাহিনীর হাতে নিহত হয়েছে ২ হাজার ৯৩৬ জন। আর এপ্রিল ২০২৩ থেকে এ বছরের জুন পর্যন্ত ১৪ মাসে মারা গেছেন ২ হাজার ৪১৪ জন। এক বছরে ৫০ শতাংশ বেড়েছে নিহতের সংখ্যা। 

প্রতিবেদনে উঠে আসে, নিরাপত্তা বাহিনীর হেফাজতে হতাহতের তথ্য। এ পর্যন্ত অন্তত ১ হাজার সাড়ে ৮ জনের মৃত্যু হয়েছে, এর মধ্যে  ৮৮ শিশু ও নারী ১২৯ জন।  

সেনাবাহিনীতে বাধ্যতামূলক নিয়োগ দিতে চলছে গ্রেফতার-আটক। এ পর্যন্ত গ্রেফতার হয়েছে ২৭ হাজারের বেশি। এরমধ্যে রয়েছে শিশুরাও। জাতিসংঘ বলছে, বাবা-মাকে রাজনৈতিক বিরোধিতার শাস্তি দিতেই শিশুদের আটক করছে সেনাবাহিনী। 

প্রতিবেদনে বন্দিদের ওপর বর্বর নির্যাতনেরও বিস্তারিত তথ্য রয়েছে।  

দায়ীদের জবাবদিহিতার আওতায় আনতে পুরো পরিস্থিতির বর্তমান চিত্র জাতিসংঘের নিরাপত্তা পরিষদের মাধ্যমে আন্তর্জাতিক অপরাধ আদালতে পাঠানোর আহ্বান জানিয়েছে মানবাধিকার হাইকমিশন। 

কিউএনবি/অনিমা/১৮ সেপ্টেম্বর ২০২৪,/বিকাল ৩:১১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit