শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১২:৩৯ অপরাহ্ন
শিরোনাম
ইউটিউবার ধ্রুব রাঠি পুলিশের হাতে আটক সংখ্যালঘু বা সংখ্যাগুরুর বিভাজন নয়, সমঅধিকারের পরিচয় হবে বাংলাদেশি: মাহদী আমিন ‘জেলে ঢোকান বা গুলি করুন, আমরা পিছু হটবো না’ কলকাতার মুসলিম কলোনিতে পানি নেই কয়েক মাস: হস্তক্ষেপ চেয়ে জাতিসংঘে চিঠি দিলেন তৃণমূলের এমপি ককরোচ জনতা পার্টির বিক্ষোভ ঠেকাতে দিল্লিতে নজিরবিহীন কড়াকড়ি, বন্ধ মেট্রোর ৪৫ স্টেশন ৭.৭ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল পানামা, ৬ প্রদেশে বিদ্যুৎ বন্ধ নাভি পিল্লেকে নোবেল শান্তি পুরস্কার মানবাধিকারের গুরুত্বের স্বীকৃতি: জাতিসংঘ ২৪ ঘণ্টায় ১৪০০ হুথি যোদ্ধাকে ‘নিষ্ক্রিয়’ করার দাবি ইয়েমেন সরকারের রাশিয়ার সঙ্গে ডিজেল চুক্তি যুক্তরাষ্ট্রের ‘স্পষ্ট দুর্বলতা’ : জেলেনস্কি নিষেধাজ্ঞার মধ্যেই রাশিয়া থেকে ৩ লাখ টন ডিজেল আমদানির ঘোষণা ট্রাম্পের

সেতাবগঞ্জ পৌরশহরে ছয়তলার অনুমোদন নিয়ে নয়তলা ভবন নির্মান পৌরসভা কর্তৃপক্ষ নিরব

মোঃ আশিকুর ইসলাম বোচাগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ৭০ Time View

মোঃ আশিকুর ইসলাম বোচাগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধি : বোচাগঞ্জ উপজেলার সেতাবগঞ্জ পৌরশহরের প্রাণকেন্দ্র উপজেলা সড়কে দিনাজপুর শহরের কালিতলা এলাকার বাসিন্দা মাদার কেয়ার হাসপাতালের স্বত্তাধীকারী ডাঃ হযরত আলী হেলথ কমপ্লেক্স নামে একটি আলিশান বানিজ্যিক ৯ তলা ভবন নির্মান কাজ প্রায় শেষ করেছেন। এই ভবন নিয়ে চলছে পৌরবাসীর মনে নানা গুঞ্জন।জানা গেছে, ডাঃ হযরত আলীর শ^শুর বাড়ী সেতাবগঞ্জ পৌরসভার শহীদ পাড়ায় সেই সুবাদে ডাঃ হযরত আলী সেতাবগঞ্জের প্রাণ কেন্দ্রে হেলথ কমপ্লেক্স নামে একটি বানিজ্যিক ৯ তলা আলিশান ভবন নির্মানের কাজ শুরু করেছেন গত বছর। ভবন নির্মান আইন লংঘন করে কোন রকম নিরাপত্তা বেষ্টনী ছাড়াই নির্মান শ্রমিকেরা কাজ করছেন জীবনের ঝুকি নিয়ে। এরই মাঝে এক শ্রমিক ৩য় তলা থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হয়েছে।

সেই ভবন আজ দৃশ্যমান ৫ হাজার স্কয়ার ফিটের বিশাল অট্টালিকা। ভবন নির্মানের আগেই সেতাবগঞ্জ পৌরসভা থেকে ভবন নির্মানের অনুমোদন নিতে হয়। কিন্তু ডাঃ হযরত আলী ভবন নির্মান কাজ শুরু করার অনেক পরে অনুমোদন প্রাপ্ত হন ৬ তলা ভবন নির্মানের। কোন এক অদৃশ্য ক্ষমতাবলে ডাঃ হযরত আলী ৬ তলা ভবনের স্থানে বেজমেন্টসহ ৯ তলা ভবন নির্মানের কাজ শেষ করেন। এখন চলছে পলেস্তারার কাজ। পৌরসভার বিল্ডিং কোর্ড মতে অনুমোদনের বাহিরে কোনমতেই ভবন বড় করা যাবে না।এই বিষয়ে সেতাবগঞ্জ পৌরসভার নির্বাহী প্রকৌশলী ভরত চন্দ্র পাল বলেন, ডাঃ হযরত আলী কে আমরা ৬ তলা ভবন নির্মানের অনুমতি দিয়েছে। এর বাহিরে যদি সে ভবন ৯ তলা করে তবে তা গ্রহন যোগ্য হবেনা। ভবন মালিক কে উপরি অংশ ভেঙ্গে ফেলতে হবে। এই কথায় সিমাবদ্ধ সেতাবগঞ্জ পৌরসভার প্রকৌশল বিভাগ। বাস্তবে কোন কার্যক্রম দেখা যায়নি।দিনাজপুর জেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর সহকারী পরিচালক মোঃ আমিরুল ইসলাম সরকার বলেন, এটা যেহেতু বানিজ্যিক ভবন তাই আমরা নিরাপত্তার বিষয়টা দেখছি। অনুমোদিত নক্সার বাহিরে ভবন নির্মান হলে তা পৌরকর্তৃপক্ষ দেখবে।

এলাকাবাসী বলছেন, চোখের সামনে ডাঃ হযরত আলী কমপ্লেক্স নামে অবৈধ ভাবে বিশাল অট্টালিকা নির্মান করা হলেও পৌর কর্তৃপক্ষের কোন তদারকি নেই কেন। কোন অজানা কারনে নীরব পৌর কর্তৃপক্ষ? । উক্ত হেলথ কমপ্লেক্স এর তত্তাবধায়ক ডাঃ হযরত আলীর পুত্র মোঃ তাজমিরুল ইসলাম বলেন, হ্যাঁ আমরা অনুমোদনের চেয়ে কিছুটা বড় ভবন নির্মান করছি।

কিউএনবি/অনিমা/১৭ সেপ্টেম্বর ২০২৪,/বিকাল ৩:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit