রবিবার, ১৭ মে ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
ডোমারে জিনের বাদশা সাইফুল ও খায়রুল মাদক সহ গ্রেফতার প্রথম দিন শেষে ২৫৭ রানে পিছিয়ে পাকিস্তান ইরান অন্তহীন ধৈর্য ধরবে না: খামেনির উপদেষ্টা দরিদ্র জনগোষ্ঠীর চিকিৎসা ব্যয় সরকার বহন করবে : অর্থমন্ত্রী গাজীপুরে পাঁচ খুন: অভিযুক্ত ফোরকানের লাশ পদ্মা থেকে উদ্ধার পশ্চিমবঙ্গ সরকারকে মির্জা ফখরুল : বাংলাদেশের বিরুদ্ধে উসকানিমূলক বক্তব্য দেবেন না মওলানা ভাসানী ফারাক্কা লংমার্চ করেছে, প্রয়োজনে আমরা সীমান্ত লংমার্চের ঘোষণা দিবো: নাহিদ ইসলাম ব্যাংককে পণ্যবাহী ট্রেন-বাস সংঘর্ষে নিহত কমপক্ষে ৮ জিলহজের প্রথম ১০ দিনে বেশি বেশি নেক আমল করুন: সৌদির গ্র্যান্ড মুফতি হাম উপসর্গে আরো ২ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ৪৫০

নওগাঁ বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩১৯ Time View
নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আলোচনা সভা, দোয়া, মিলাদ ও হযরত  মুহাম্মদ (সা:) এর জীবন ভিত্তিক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দিনব্যাপী নওগাঁ বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে এই আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ নওগাঁ শাখার অধ্যক্ষ মো. শরিফুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল।
অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাইমিনুল ইসলাম মামুন, নওগাঁ ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক শাফিউজ্জামান প্রমুখ।
এসময় বক্তারা শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, তোমাদের লেখাপড়ায় মনোযোগী হওয়ার পাশাপাশি হযরত মুহাম্মদ (স.) আদর্শ ধারণ করে জীবন পরিচালিত করবে তবেই ইহকাল ও পরকাল হবে শান্তি ও সুখের। 
পরিশেষে সবার মঙ্গল ও মহানবী হযরত মুহাম্মদ (স.) এর দরুদ পাঠশেষে মোনাজাত পরিচালনা করেন নওগাঁ কাছারি মসজিদের ইমাম হাফেজ মাওলানা মো.আব্দুস সবুর। স্কুলে এমন আয়োজন দেখে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা।
আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল শেষে কুইজ প্রতিযোগিতায় অংশ নেওয়া বিজয়ীদের হাতে প্রধান অতিথি পুরস্কার তুলে দেন।

কিউএনবি/আয়শা/১৬ সেপ্টেম্বর ২০২৪,/সন্ধ্যা ৬:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit