ডেস্ক নিউজ : কর্ণফুলী পানিবিদ্যুৎ কেন্দ্র সূত্র জানা যায়, হ্রদের পানি ধারণ ক্ষমতার কাছাকাছি চলে এসেছে। বর্তমানে হ্রদে ১০৮ দশমিক ৫৩ মিন সি লেভেলে (এমএসএল) পৌঁছে গেছে। হ্রদে পানি ধারণ ক্ষমতা ১০৯ এমএসএল।
ফলে হ্রদের তীরবর্তী নিম্নাঞ্চল মানুষ পানিবন্দি হতে শুরু হয়েছে। জেলার বাঘাইছড়ি, লংগদু, ও রাঙ্গামাটি পৌর এলাকায় প্লাবিত হচ্ছে। এতে মানবেতর দিন কাটাচ্ছেন তীরবর্তী মানুষ।
রাঙ্গামাটি জেলা প্রশাসনে সূত্র থেকে জানা যায়, জেলার লংগদু, বাঘাইছড়ি ৫টি ইউনিয়ন ও রাঙ্গামাটি পৌর এলাকায় ৯ হাজার ২০০ মানুষ পানিবন্দি রয়েছেন। তবে এখন পর্যন্ত কেউ আশ্রয় কেন্দ্রে যাননি।
কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক এটিএম আবদুজ্জাহের বলেন, ‘পানির স্তর আরও একটু বৃদ্ধি পেলে বাঁধের গেট খোলার বিষয়টি চিন্তাভাবনার মধ্যে রাখা রয়েছে। পানিবৃদ্ধি অব্যাহত থাকলে আজ সন্ধ্যা বা আগামীকাল সকালে গেট খুলে দেয়া হতে পারে।’
প্রসঙ্গত, হ্রদের পানি কমাতে গত ২৫ আগস্ট থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত ১৫ দিন বাঁধের ১৬টি গেট খোলা ছিল। পানির স্তর ১০৮ এমএসএলের নিচে চলে আসায় ৯ সেপ্টেম্বর গেট বন্ধ করে দেয়া হয়।
কিউএনবি/আয়শা/১৪ সেপ্টেম্বর ২০২৪,/বিকাল ৪:০৩