রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম ২৩ সেপ্টেম্বর গুলশানে ঝটিকা মিছিল, গ্রেপ্তার ২৫ জন দশ দিনের রিমান্ডে নজরে পুতিনের ‘ডুমসডে প্লেন’, কী আছে ‘ফ্লাইং ক্রেমলিনে’ ঝুঁকি এড়াতে এআই মডেলের উন্নয়ন ধীর করার আহ্বান অ্যানথ্রপিক সিইওর সিগন্যাল অমান্য করে মোটরসাইকেলের ধাক্কা, ২ পুলিশ সদস্য আহত মোহাম্মদপুরে কিশোরগ্যাংয়ের কোনো অস্তিত্ব থাকবে না: ডিএমপি কমিশনার হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮৫৫ ইয়েমেন, রাশিয়া ও চীনে এআই দিয়ে অস্ত্র তৈরির চেষ্টা, নিষিদ্ধ হলো অ্যাকাউন্ট স্বামী নাকি অভিনয়, বিয়ের পর কোনটাকে বেশি গুরুত্ব দিচ্ছেন জেনিফার? আশুলিয়ার ধামসোনায় চেয়ারম্যান প্রার্থী গফুর মিয়ার পক্ষে ঐক্যবদ্ধ ছাত্রদল, বিজয় নিশ্চিতের প্রত্যয়

সরকারি দফতরে কর্মরতদের নিয়ম-শৃঙ্খলা মেনে চলা জরুরি: কৃষিমন্ত্রী

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬
  • ৬৬ Time View

ডেস্ক নিউজ : মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, সরকারি দফতরে কর্মরতদের নিয়ম-শৃঙ্খলা মেনে চলা অত্যন্ত জরুরি।

বৃহস্পতিবার সকালে বাংলাদেশ সচিবালয়ে মৎস্য ও প্রাণিসম্পদ  মন্ত্রণালয়ে প্রবেশের সময় উপস্থিত সরকারি কর্মকর্তা- কর্মচারীদের উদ্দেশ্যে তিনি এ কথা বলেন।

মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী নিজে অন্যদের মতোই লিফটে ওঠার জন্য নিয়ম মেনে সারিতে দাঁড়িয়ে অপেক্ষা করেন, যা উপস্থিত কর্মকর্তা-কর্মচারীদের মাঝে ইতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করে।

মন্ত্রণালয়ে প্রবেশের আগে মোহাম্মদ আমিন উর রশিদ বলেন, ‘আমরা যদি ছোট ছোট বিষয়েও আইন মেনে চলি, তাহলে দেশে পরিবর্তন আসতে বাধ্য। শৃঙ্খলা ও নিয়ম মানার সংস্কৃতি গড়ে তুলতে পারলেই পরিবর্তন হবে দেশ। আর এর মাধ্যমে একটি উন্নত ও দায়িত্বশীল সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব।’

তিনি আরও বলেন, সরকারি দফতরে কর্মরত সকল কর্মকর্তা-কর্মচারীর জন্য নিয়ম-শৃঙ্খলা মেনে চলা অত্যন্ত জরুরি। এতে কর্মপরিবেশ আরও সুশৃঙ্খল হবে এবং জনসেবার মান উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে।

প্রত্যক্ষদর্শীরা বলেন, মন্ত্রীর এমন আচরণ সরকারি দফতরে প্রচলিত ভিন্নধর্মী চর্চার বিপরীতে একটি নতুন বার্তা বহন করে। 

অনেকেই এটিকে সাধারণ হলেও তাৎপর্যপূর্ণ উদ্যোগ হিসেবে দেখছেন, যা প্রশাসনে শৃঙ্খলা ও সমতার সংস্কৃতি জোরদারে সহায়ক হতে পারে।

প্রত্যক্ষদর্শীরা আরও বলেন, ঊর্ধ্বতন পর্যায় থেকে এ ধরনের আচরণিক পরিবর্তন শুরু হলে, তা দ্রুতই প্রশাসনের বিভিন্ন স্তরে ছড়িয়ে পড়তে পারে। এতে কর্মক্ষেত্রে সমতা, দায়বদ্ধতা ও পারস্পরিক সম্মানবোধ আরও সুদৃঢ় হবে।

মন্ত্রীর এই উদ্যোগকে অনেকেই ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে দেখছেন, যা ভবিষ্যতে সরকারি দফতরে নিয়ম মেনে চলার সংস্কৃতি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

কিউএনবি/অনিমা/০২ এপ্রিল ২০২৬,/বিকাল ৫:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit