বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন
শিরোনাম
আফটারশকের আতঙ্কে ভেনেজুয়েলা, ধ্বংসস্তূপে জীবিতদের খোঁজ হজ শেষে দেশে ফিরেছেন ৬৪ হাজারের বেশি হাজি, মৃত্যু ৫৪ জনের চীনে প্রথম ‘বিনিয়োগ কার্যালয়’ খোলার ঘোষণা প্রধানমন্ত্রীর স্বল্পোন্নত দেশগুলোর জন্য সহজ শর্তে অর্থায়ন সম্প্রসারণের আহ্বান বাংলাদেশের চীনের সঙ্গে আরও গভীর শিল্প অংশীদারিত্ব গড়ে তুলতে চায় বাংলাদেশ : প্রধানমন্ত্রী বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির সমঝোতা স্মারক সই তারেক রহমানের সঙ্গে চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ যুক্তরাষ্ট্রকে টপকে বিশ্বের দ্রুততম সুপারকম্পিউটার এখন চীনের কঙ্গো ফেরত চিকিৎসকের মাধ্যমে ফ্রান্সে ঢুকলো ইবোলা যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতায় মধ্যস্থতা করে পাকিস্তানের লাভ কতটা?

যৌথ বাহিনীর অভিযানে ১৪৪ অস্ত্র উদ্ধার, গ্রেফতার ৬৪

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ১০৪ Time View

ডেস্ক নিউজ : ছাত্র-জনতার অভ্যুত্থানের পরে সারা দেশে বিক্ষুব্ধ জনতা বিভিন্ন থানায় অগ্নিসংযোগ ও হামলা করে। থানা ও ফাঁড়িতে হামলার পর অস্ত্র-গোলাবারুদ লুট করে নেয় দুর্বৃত্তরা।

লুট ও অবৈধ অস্ত্র উদ্ধারে গত ৪ সেপ্টেম্বর থেকে অভিযান চালাচ্ছে যৌথ বাহিনী। আজ শুক্রবার পর্যন্ত রাজধানীসহ সারা দেশে ১৪৪টি লুট হওয়া বিভিন্ন অস্ত্র উদ্ধার করা হয়েছে। এসব অস্ত্র উদ্ধারের ঘটনায় এখন পর্যন্ত ৬৪ জনকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এ তথ্য নিশ্চিত করেছেন।  

তিনি জানান, ৪ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া অস্ত্র উদ্ধার অভিযানে এখন পর্যন্ত মোট ১৪৪টি অস্ত্র উদ্ধার ও ৬৪ জনকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে রয়েছে- রিভলবার ৮টি, পিস্তল ৪১টি, রাইফেল ১১টি, শটগান ১৭টি, পাইপগান ৫টি, শুটারগান ১৯টি, এলজি ১০টি, বন্দুক ২২টি, একে ৪৭ ১টি, গ্যাসগান ১টি, চাইনিজ রাইফেল ১টি, এয়ারগান ১টি, এসবিবিএল ৩টি, এসএমজি ৩টি ও টিয়ার গ্যাস লঞ্চার ১টি।

কিউএনবি/অনিমা/১৩ সেপ্টেম্বর ২০২৪,/রাত ৯:৩২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit