শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন

দৌলতপুর সীমান্তে কোটি টাকার ৭ টি স্বর্ণের বার জব্দ আটক -২

মো. সাইদুল আনাম,কুষ্টিয়া
  • Update Time : শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ১২৫ Time View

মো. সাইদুল আনাম, কুষ্টিয়া জেলা প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত থেকে কোটি টাকা মূল্যের ০৭টি দ্বিখ-িত স্বর্ণের বারসহ দুজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।বৃহস্পতিবার রাতে বিজিবি-৪৭ কুষ্টিয়া ব্যাটেলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল( পিএলসি) মাহাবুব মর্শেদ রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় ।এর আগে বৃহস্পতিবার দুপুরে দৌলতপুর উপজেলা সীমান্তবর্তী চিলমারি ইউনিয়নের সুকারঘাট এলাকা থেকে ভারতে পাচারকালে তাদের আটক ও স্বর্ণের বারগুলো জব্দ করে চিলমারি বিওপি।

আটক ব্যক্তিরা হলেন, উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের মরারপাড়া এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে নজরুল ইসলাম (২০), ও কাজল বিশ্বাসের ছেলে সেলিম রেজা (২২)। তাদের বিরুদ্ধে দৌলতপুর থানায় মামলা দায়ের প্রস্তুতি ও উদ্ধারকৃত স্বর্ণের বার ট্রেজারিতে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন বলে উল্লেখ করা হয় বিজ্ঞপ্তিতে ।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, আটক ব্যাক্তিদের কাছ থেকে এক কেজি ৩৭৩ গ্রাম ওজনের ৭টি দ্বিখ-িত স্বর্ণের বার জব্দ করা হয়। এছাড়া দুটি মোটরসাইকেল, দুটি স্মার্ট মোবাইলসহ সিম কার্ড, নগদ এক হাজার ২২০ টাকা জব্দ করা হয়। জব্দকৃত মালামালের মূল্যে এক কোটি ৪২ লাখ ১৯ হাজার ৫২৭ টাকা।

কিউএনবি/অনিমা/১৩ সেপ্টেম্বর ২০২৪,/বিকাল ৫:৫২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit