রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
নেপালের বন্যায় জলবিদ্যুৎ টানেলে নিখোঁজ এখনও ৮৯৮, উদ্ধার ৩৬১ নেপাল-চীনে আকস্মিক বন্যায় মৃত বেড়ে ৬৮৬, নিখোঁজ প্রায় ৩ হাজার ফ্রান্সের ঐতিহাসিক ক্লাব নঁতে কিনতে পারেন বেকহ্যাম ১৯৭১ ইস্যুতে পাক সেনাবাহিনীকে খোঁচা দিয়ে যা বললেন দেশটির বর্ষীয়ান রাজনীতিবিদ হাজার গোলের আরও কাছে রোনালদো, চার ম্যাচে চার জয় আল নাসরের বঙ্গোপসাগরে লঘুচাপ, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার মার্কিন ডলার বর্জনের ডাক দিলেন ইরানের সর্বোচ্চ নেতা সাফার জন্মদিনে তৌসিফের আবেগঘন শুভেচ্ছা, নজর কাড়ল নেটিজেনদের ইমরান খানের মুক্তির দাবি করে মিয়াঁদাদ কেঁদে বললেন, তিনি সৎ মানুষ

লালমনিরহাটে সাংবাদিকদের সাথে জামায়াত নেতাদের মতবিনিময়

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট
  • Update Time : বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪
  • ১১৬ Time View

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি : বাংলাদেশ জামায়াতে ইসলামী লালমনিরহাট জেলা শাখার উদ্যোগে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যায় খাতাপাড়া মাজার সংলগ্ন জামায়াতে ইসলামী বাংলাদেশ এর জেলা কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

লালমনিরহাট জেলা জামায়াতের আমির ও কেন্দ্রীয় সুরা সদস্য অধ্যাপক আতাউর রহামানের সভাপতিত্বে ও জামায়াতে ইসলামী বাংলাদেশ লালমনিরহাট জেলা শাখর সহকারী সেক্রেটারি মাওলানা শাহা আলমের সঞ্চালনায় অন্যান্যদের মতবিনিময় সভায় উপস্থিত ছিলে সংগঠনের লালমনিরহাট জেলা শাখার নায়েবে আমীর মাওলানা হাবিবুর রহমান,জেলা সেক্রেটারী অ্যাডঃ আবু তাহের, জেলা সুরা সদস্য ও আদিতমারী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান অ্যাড. ফিরোজ হায়দার লাভলু, আদিতমারী উপজেলা সুরা সদস্য ও পলাশি ইউপি চেয়ারম্যান আলাউল ইসলাম ফাতেমী, বাংলাদেশ ইসলামি ছাত্র শিবির লালমনিরহাট জেলা শাখার সভাপতি ওসমান গনি প্রমুখ।

কেন্দ্রীয় সুরা সদস্য অধ্যাপক আতাউর রহামান তার বক্তব্যে বলেন, আজ প্রায় ১৭ বছর পর বাংলাদেশ স্বৈরশাসকমুক্ত হয়েছে। এরপরে কি এটাই আমাদের ভাবতে হবে। আমরা ১৯৭১ সালে এমন একটা বাংলাদেশ চেয়েছিলাম যেখানে সাম্য, অধিকার, ন্যায়বিচার এবং সুবিচার নিশ্চিত করা হবে। কিন্তু স্বাধীনতার ৫৩ বছরেও তা বাস্তবায়ন হয়নি। বাংলাদেশ জামায়াত আগামীতে কি করবে এটা নিয়ে কোন নকশা মানুষের মধ্যে প্রকাশ করেনি। এটা নিয়ে জামায়াত ইসলামি পক্ষ থেকে কাজ করা হচ্ছে। পরে জামায়াত নেতারা সাংবাদিকদের নিকট সুপরামর্শ কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

কিউএনবি/অনিমা/১২ সেপ্টেম্বর ২০২৪,/রাত ১০:২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit