শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন
শিরোনাম
‎লালমনিরহাটে সংখ্যালঘু পরিবারের জমি জবরদখল ও লুটপাটের অভিযোগ গোসল করতে যাওয়ার পথে বজ্রপাতে কিশোরের মৃত্যু নওগাঁর আত্রাই উপজেলা প্রেসক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি উত্তাল, সম্পাদক বাবু নরসিংদীতে হাসপাতাল সিলগালা ও জরিমানা এখন নিজেকে অনেকটা বাঘিনীর মতো মনে হয়: কিয়ারা শারীরিক সম্পর্কের বিনিময়ে নারী এমপিদের মন্ত্রিত্ব দেওয়ার অভিযোগ মোদির বিরুদ্ধে ‘চোখের বদলে চোখ’ নয়, আরও কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি ইরানের ইসলামাবাদে ‘কূটনৈতিক আলোচনায়’ বসবেন সৌদি আরব, তুরস্ক ও মিশরের নেতারা শয়ন কক্ষে মদের আস্তানা, ৩৯ বোতল বিদেশি মদসহ গ্রেপ্তার ৩ জীবনে বিয়ের বাইরে আরও অনেক কিছু আছে: কৃতি শ্যানন

তরুণীকে ৪৬ বার ছুরিকাঘাত করে হত্যা, অডিও ফাঁস

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪
  • ৫৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে এক নৃশংস হামলার শিকার হয়েছেন ২৪ বছর বয়সি এক তরুণী। ব্রায়ানা কুফার নামে ওই তরুণীকে একটি ফার্নিচারের দোকানে রক্তাক্ত অবস্থায় পাওয়া যায় ২০২২ সালে। নিহত ওই তরুণীকে ৪৬ বার ছুরিকাঘাত করা হয়েছিল। 

সম্প্রতি এ ঘটনার একটি অডিও রেকর্ড ফাঁস হয়েছে। যেখানে ৩৪ বছরের এক ভবঘুরে শন লাভাল স্মিথকে খুনের ঘটনায় দোষী সাব্যস্ত করা হয়েছে। প্রসিকিউটরের মতে, শন লাভাল স্মিথ ২০২২ সালে একা ওই তরুণীকে হত্যা করেছিলেন। পরে যার মৃতদেহ ফার্নিচারের দোকানে খুঁজে পাওয়া যায়, যেখানে তিনি কাজ করেছিলেন।

যখন ব্রায়ানা কুফার দোকানে প্রবেশ করেন, তখন সে তার বন্ধুকে একটি টেক্সট বার্তা পাঠান যে তিনি দোকানের ভিতরে থাকা একজন লোককে নিয়ে অস্বস্তি বোধ করছেন। এই বার্তা পাঠানোর প্রায় ২০ মিনিট পর তাকে মেঝেতে রক্তাক্ত অবস্থায় পাওয়া যায়।

এ ঘটনার পর স্মিথকে দোষী সাব্যস্ত করতে একটি অডিও রেকর্ড বেশ কার্যকর ভূমিকা রেখেছিল। যেখানে একজন পুরুষকে বলতে শোনা যায় যে তিনি একজন মহিলাকে ‘আঘাত করবেন না’ এবং তাকে ‘শুধু মেঝেতে নামতে’ নির্দেশ দিয়েছেন। এরপর একজন মহিলাকে চিৎকার করতে শোনা যায় যখন লোকটি বলছে, ‘এটা শেষ, শেষ হয়ে গেছে, শেষ হয়ে গেছে।’

ছুরিকাঘাতের পর, হত্যাকারী আসবাবপত্রের দোকান থেকে পিছনের দরজা দিয়ে পালিয়ে যায় এবং মিসেস কুফারকে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে যায়। প্রসিকিউটররা বলছেন, এই লোকটি নারীদের ঘৃণা করত। এই লোকটি হত্যা করার জন্য প্রস্তুত ছিল।

উল্লেখ্য, ইতোপূর্বে পুলিশ অফিসারের উপর হামলা এবং ভাঙচুরসহ দীর্ঘ অপরাধী ইতিহাসের রেকর্ড আছে স্মিথের। একটি গাড়ি থেকে একটি ফ্লেয়ার বন্দুক নিক্ষেপ করার অভিযোগে জামিনে বেরিয়েছিলেন তিনি।

 

 

কিউএনবি/অনিমা/১২ সেপ্টেম্বর ২০২৪,/বিকাল ৩:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit