রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
আলভারেজ অথবা কেউ নয়, অনড় বার্সেলোনা ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী কর্মসূচিতে মাদক কারবারিদের হামলা: আহত ১ ফুটবলে আগ্রহ হারাচ্ছে ব্রাজিলিয়ানরা বার্সেলোনা ছাড়ছেন বিশ্বকাপ ফাইনালে গোল করা তোরেস, ঠিকানা কোথায়? বাংলাদেশে সমকামিতা প্রচার ও প্রসারের পেছনে বামপন্থী দলের অনুসারীদের কে দায়ী করছে আজাদী আন্দোলন! পাহাড়ি সন্ত্রাসীদের চাঁদাবাজি ও পেঁপে বাগান ধ্বংসের প্রতিবাদে রাঙামাটিতে পিসিসিপির মানববন্ধন নওগাঁর পত্নীতলায় মাদকবিরোধী অভিযান, আটক ২ বামনকুমার আলহাজ্ব খোষ মোহাম্মদ সরকার হাফেজিয়া মাদরাসায় যুক্ত হলো বয়স্ক নারী-পুরুষদের কুরআন শিক্ষা বিভাগ গ্যাসের দাম বাড়লেই পেট্রোবাংলা অবরোধ, হুঁশিয়ারি এনসিপির মাটিরাঙ্গা সেনা জোনের উদ্যােগে মানবিক সহায়তা ও বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান।

লুইসিয়ানায় আছড়ে পড়লো ঘূর্ণিঝড় ফ্রানসিন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪
  • ৫৬ Time View

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের লুইসিয়ানায় আছড়ে পড়লো ঘূর্ণিঝড় ফ্রানসিন। মর্গান সিটিতে এই ঘূর্ণিঝড় আছড়ে পড়ে। তখন ঝড়ের গতিবেগ ছিল ঘণ্টায় একশ কিলমিটার। মানুষকে ঘরবন্দি থাকার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।

আবহাওয়া অফিস থেকে বলা হয়েছে, ঘূর্ণিঝড়ের ফলে প্রবল বৃষ্টি হবে এবং বন্যার আশঙ্কা রয়েছে। এই ঘূর্ণিঝড় যখন আছড়ে পড়ে তখন অধিকাংশ জায়গায় বিদ্যুৎ সংযোগ ছিল না।

এই ঘূর্ণিঝড় নিয়ে লুইসিয়ানা ও তার প্রতিবেশী রাজ্য মিসিসিপি জরুরি অবস্থা ঘোষণা করেছে এবং মানুষকে ঘরে থাকতে বলেছে।

লুইসিয়ানার গভর্নর বুধবার বলেছেন, মানুষ যেন রাস্তায় না থাকেন।

এখনো পর্যন্ত যা জানা গেছে

সরকারিভাবে জানানো হয়েছে, দক্ষিণ লুইসিয়ানায় প্রবল বেগে ঝোড়ো হওয়া বইছে। বৃষ্টিও শুরু হয়েছে। জাতীয় ঘূর্ণিঝড় কেন্দ্র(এমএইচসি)-র ডিরেক্টর জানিয়েছেন, আগামী কয়েক ঘণ্টার মধ্যে আরো বেশি জায়গা জুড়ে ঝড়-বৃষ্টি হবে। মানুষ যেন জানলার পাশে না থাকেন।

লুইসিয়ানার রিপাবলিকান গভর্নর জেফ ল্যান্ড্রি জরুরি অবস্থা জারি করে প্রেসিডেন্ট বাইডেনকে কেন্দ্রীয় স্তরেও জরুরি অবস্থা জারি করার অনুরোধ করেন। বাইডেনও দ্রুত তা মেনে নেন। গভর্নর বাইডেনের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন।

লুইসিয়ানার ন্যাশনাল গার্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা ঘূর্ণিঝড়ের পরিপ্রেক্ষিতে হেলিকপ্টার, নৌকা, গাড়ি প্রস্তুত রেখেছে। সব যানবাহনে জ্বালানি ভরে রাখা হয়েছে। কিছু হলেই দ্রুত তারা ঘটনাস্থলে পৌঁছে যাবে।

আবহাওয়াবিদরা জানিয়েছেন, আছড়ে পড়ার পর ঘূর্ণিঝড় ক্রমশ শক্তি হারাবে।

বৈজ্ঞানিকরা জানিয়েছেন, জলবায়ু পরিবর্তনের কারণে এই ধরনের ঘূর্ণিঝড়ের সম্ভাবনা বেড়ে যাচ্ছে।

সূত্র: ডয়েচে ভেলে

কিউএনবি/অনিমা/১২ সেপ্টেম্বর ২০২৪,/বিকাল ৩:১০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit