বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন
শিরোনাম
রাঙামাটি শহরে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১৮ খেলোয়াড়ের পর এবার আল-নাসরের মালিকানাতেও রোনালদো? ‘চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো’, যুবদল নেতার নামে পোস্টারিং উলিপুরে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ খেলা অনুষ্ঠিত সিলেট টিটিসির কোটি টাকার মালিক ড্রাইভার বিল্লাল অশেষে শাস্তিমূলক বদলি দিনাজপুরে ভিপি সম্পত্তি দখলকে কেন্দ্রকরে নওগাঁর বদলগাছীতে দুইপক্ষের সংঘর্ষ নিহত-১ আহত-১১জন  হজের জন্য জমা দেওয়া টাকার জাকাত কি দিতে হবে? জমি নিয়ে বিরোধে আগ্নেয়াস্ত্র নিয়ে হামলার অভিযোগ, গ্রেপ্তার ৩ হাতিয়ায় সেই স্কুলে ফের ৯ শিক্ষার্থী অসুস্থ ‎লালমনিরহাটে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড

বামনকুমার আলহাজ্ব খোষ মোহাম্মদ সরকার হাফেজিয়া মাদরাসায় যুক্ত হলো বয়স্ক নারী-পুরুষদের কুরআন শিক্ষা বিভাগ

মোঃ জাহেরুল ইসলাম আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি ।
  • Update Time : শনিবার, ১ আগস্ট, ২০২৬
  • ৪৯ Time View

মোঃ জাহেরুল ইসলাম আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি : পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার আলোয়াখোয়া ইউনিয়নে প্রতিষ্ঠিত ‘বামনকুমার আলহাজ্ব খোষ মোহাম্মদ সরকার হাফেজিয়া মাদরাসা এতিমখানা ও লিল্লাহ বোডিং’ এ যুক্ত হলো বয়স্ক নারী-পুরুষদের জন্য কুরআন শিক্ষা বিভাগ। আটোয়ারীর কৃতি সন্তান রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ইউরোলজি বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান ডা. মোঃ শহীদুল ইসলাম(সুগম) এর উদ্যোগে এ মাদরাসায় বয়স্ক নারী-পুরুষদের কুরআন শিক্ষা বিভাগ শনিবার ( ০১ আগস্ট) বিকেলে বামনকুমার রাখালদেবী হাট আদর্শ উচ্চ বিদ্যালয়ের হলরুমে আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন করা হয়েছে।

মাদরাসার ছাত্র হাফেজ মোঃ কামরুল ইসলামের পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। ‘বামনকুমার আলহাজ্ব খোষ মোহাম্মদ সরকার হাফেজিয়া মাদরাসা এতিমখানা ও লিল্লাহ বোডিং’ এর সভাপতি ও আলোয়াখোয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মোঃ তৌহিদুল ইসলামের সভাপতিত্বে মাদরাসার মুহতামিম হাফেজ মোঃ শাহাজাহান আলী অনুষ্ঠান সঞ্চালনা করেন এবং স্বাগত বক্তব্য রাখেন। অন্যন্যাদের মধ্যে বক্তব্য রাখেন আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক আলহাজ্ব মোঃ আব্দুস সাত্তার, বামনকুমার রাখালদেবী হাট আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আনোয়ার হোসেন প্রমুখ।

মাদরাসার মুহতামিম জানান, এখন পর্যন্ত কুরআন শিক্ষায় আগ্রহী ১২০জন বয়স্ক নারী-পুরুষ নির্ধারিত ফরম পূরণ করে ভর্তি হয়েছেন। বয়স্ক শিক্ষার্থীদের সাথে আলোচনা করেই তাদের সুবিধামত সময়ে পড়ার সময়সূচি নির্ধারণ করা হবে। শিক্ষার্থীদের সমস্ত ব্যয়ভার বহন করবেন ডা. মোঃ শহীদুল ইসলাম(সুগম)। সার্বিক তত্বাবধানে থাকবেন সভাপতি ও সাবেক চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম।

মুহতামিম হাফেজ মোঃ শাহাজাহান জানান, শিক্ষার্থীদের হাতে কায়দা দিয়ে বয়স্ক নারী-পুরুষদের কুরআন শিক্ষার শুভ উদ্বোধন করা হয়েছে। এতে বামনকুমার আলহাজ্ব খোষ মোহাম্মদ সরকার হাফেজিয়া মাদরাসা এতিমখানা ও লিল্লাহ বোডিংয়ের সাথে আরো যুক্ত হলো বয়স্ক নারী-পুরুষদের কুরআন শিক্ষা বিভাগ। সকল শ্রেণি পেশার মানুষ এ উদ্যোগকে একটি প্রশংসনীয় উদ্যোগ মনে করছেন। উদ্বোধনী অনুষ্ঠানে বয়স্ক নারী-পুরুষ কুরআন শিক্ষার্থী, অভিভাবক সহ এলাকার সুধিজন উপস্থিত ছিলেন।

 

 

কিউএনবি/আয়শা/০১ অগাস্ট ২০২৬,/রাত ১১:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit